আপডেট :

        তীব্র তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সপ্তাহ শেষে মিলতে পারে স্বস্তি

        নতুন প্যাকেজিং ফি কার্যকর হলে ক্যালিফোর্নিয়ায় বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরা সংক্রমণ, আক্রান্ত হতে পারেন ৭ হাজার

        বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের নিয়ম বাতিলের পথে যুক্তরাষ্ট্র

        উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে গবেষণা করা মার্কিন বিজ্ঞানীকে আটক করেছে চীন

        ট্রাম্পের হুমকি: আলোচনায় না ফিরলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

ইসলামবিদ্বেষ বিরোধী অবস্থানের কারণে ইমরানের প্রশংসায় ইলহান ওমর

ইসলামবিদ্বেষ বিরোধী অবস্থানের কারণে ইমরানের প্রশংসায় ইলহান ওমর

ইসলামবিদ্বেষ বিরোধী অবস্থানের কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেছেন মার্কিন কংগ্রেসের নারী সদস্য ইলহান ওমর। বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বানি গালায় অবস্থিত ইমরান খানের বাড়িতে যেয়ে তার সাথে দেখা করেন ইলহান ওমর। ওই সময় তিনি তার প্রশংসা করেন।

এ বিষয়ে ইমরানের দল পিটিআইয়ের নেত্রী ও পাকিস্তানের সাবেক সাবেক মানবাধিকার মন্ত্রী শিরীন মাজারি বলেন, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থ, ইসলামবিদ্বেষ ও অন্যান্য ইস্যু নিয়ে কথা বলেছেন ইমরান খান ও ইলহান ওমর। বিশ্বব্যাপী ইসলামবিদ্বেষের বিরুদ্ধে ইমরান খানের কাজ ও অবস্থানের প্রশংসা করেছেন ইলহান ওমর। অপরদিকে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে ইলহান ওমরের সাহসী ও মৌলিক অবস্থানের জন্য ইমরান খানও তার প্রশংসা করেছেন।

বুধবার সকালে ইলহান ওমর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আসেন। মার্কিন কংগ্রেসের এ নারী সদস্যকে বিমানবন্দরে স্বাগত জানান পাকিস্তানের পররাষ্ট্র দফতরের যুক্তরাষ্ট্র বিষয়ক ডিজি মোহাম্মদ মুদাসির টিপু।

পাকিস্তানে অবস্থানের সময় ইলহান ওমর দেশটির আজাদ কাশ্মির অঞ্চলে যাবেন। ৩৭ বছর বয়সী এ মার্কিন নারী কংগ্রেস সদস্য দেশটির ডেমোক্রেট দল করেন। কংগ্রেসে তিনি মিনেসোটা রাজ্যের প্রতিনিধিত্ব করেন। তিনি সব সময় কাশ্মিরি জনগণের সমর্থনে কথা বলে থাকেন। টুইটারে তিনি ভারত অধিকৃত কাশ্মিরের জনগণের স্বার্থে অনেক পোস্ট দিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত