আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ক্ষেপণাস্ত্রের হুমকি পুতিনের, শেষ প্রহর গুনছে মারিউপোল

ক্ষেপণাস্ত্রের হুমকি পুতিনের, শেষ প্রহর গুনছে মারিউপোল

ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মারিউপোল দখলের দ্বারপ্রান্তে রুশ বাহিনী। শহরটির সামান্য অংশই ইউক্রেনের হাতে রয়েছে। ইস্পাত কারখানার নিচের বেসমেন্টে আশ্রয় নিয়েছে ইউক্রেন বাহিনী। তাদের সাথে রয়েছে কয়েক হাজার বাসিন্দা।

সেখান থেকেই ভিডিও বার্তায় ইউক্রেনের মেরিন কমান্ডার সেরহি ভলনা বলেন, ‘পৃথিবীর কাছে এটা আমাদের শেষ বার্তা। হয়তো এটাই আমাদের শেষ কথা। সম্ভবত আমাদের হাতে মাত্র কয়েকটা দিন বা কয়েক ঘণ্টা বাকি আছে।’

এদিকে প্রাণে বাঁচতে হলে রোববারের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল মস্কো। মঙ্গলবার ফের তারা শেষবারের মতো সুযোগ দিয়ে জানিয়েছে, অস্ত্র নামিয়ে ধরা দিলে ভয় নেই। অর্থহীন প্রতিরোধ বন্ধ করার কথাও বলে দেয় মস্কো।

কিন্তু মারিউপোলের সেনাবাহিনী জানিয়ে দেয়, তারা আত্মসমর্পণ করবে না। গোটা বিশ্বের কাছে সাহায্য চেয়ে মেজর ভলনা জানিয়েছেন, তাদের ৫০০ সেনা আহত অবস্থায় রয়েছেন। কয়েক হাজার সাধারণ বাসিন্দা রয়েছেন তাদের সাথে। এর মধ্যে কয়েকশত মহিলা ও শিশু, কারখানার নিচে পাতাল গুহায় বন্দি।

ইউরোপের অন্যতম এই বৃহৎ ইস্পাত কারখানা ১০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। কারখানার মাটির নিচে রয়েছে বহু টানেল ও অসংখ্য ঘর। রুশ বোমার হাত থেকে বাঁচতে সেখানেই আশ্রয় নিয়েছিল মানুষ।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক মস্কোর কাছে মহিলা, শিশু ও প্রবীণদের ইস্পাত কারখানা থেকে বের করে আনার আবেদন জানিয়েছেন। রাশিয়ার পাল্টা দাবি, কারখানার নিচে ২৫ হাজার ইউক্রেনীয় যোদ্ধা ও ৪০০ বিদেশি ভাড়া করা সৈন্য রয়েছে। মারিউপোলবাসীদের অবিলম্বে শহর ছেড়ে পালানোর আবেদন জানিয়েছেন মেয়র বাদিম বয়চেঙ্কো।

এই পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে বুধবার কিয়েভে আসেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল। ইউক্রেনের প্রেসিডন্ট ভলোদিমির জেলেনস্কি তাকে স্বাগত জানিয়ে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আমাদের দেশের বড় বন্ধু। তিনি দাবি করেন ইউক্রেনে প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রে আর্থিক সাহায্য করা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

ভলোদিমির জেলেনস্কি বলেন, সম্প্রতি কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সেটি ছিল একপ্রকার ইউরোপসহ গোটা বিশ্বকে বার্তা দেয়া, কিয়েভও নিরাপদ নয়। কিয়েভের মূল প্রশাসনিক কেন্দ্রে হামলা চালানোর হুমকিও দিয়ে রেখেছে মস্কো।

কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডনে ইউক্রেনকে ৮০ কোটি ডলারের সামরিক সাহায্য দেয়ার ঘোষণা করেছিলেন। বুধবার যুক্তরাষ্ট্রের ঘোষণা করেছে, একাধিক যুদ্ধবিমান ও বিমানের যন্ত্রাংশ পেয়েছে ইউক্রেন। তবে কী পরিমাণ পাঠানো হয়েছে তা খোলসা করেনি ওয়াশিংটন। এর কিছুক্ষণের মধ্যেই রাশিয়া ঘোষণা করেছে তারা সারমাট অন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। রাশিয়ার উত্তর-পশ্চিম প্লেসেৎস্ক অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। সেখান থেকে পূর্বদিকের বহু দূরের কামচাটকায় নির্দিষ্ট স্থানে আঘাত করে সেটি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যারা রাশিয়াকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাদের জন্য খাবার পৌঁছে দেবে এই ক্ষেপণাস্ত্র।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত