আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নারীশিক্ষার উপযুক্ত ব্যবস্থা করা জরুরি : আফগানিস্তানকে মুফতি তাকি উসমানির চিঠি

নারীশিক্ষার উপযুক্ত ব্যবস্থা করা জরুরি : আফগানিস্তানকে মুফতি তাকি উসমানির চিঠি

আফগানিস্তানে নারীশিক্ষা বিষয়ে দেশটির বর্তমান সরকারকে একটি চিঠি পাঠিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামী স্কলার ও বিশ্বখ্যাত দাঈ মুফতি তাকি উসমানি।

বৃহস্পতিবার পাক সংবাদমাধ্যম জিও নিউজ ওই চিঠিটি প্রকাশ করে।

চিঠিটির বাংলা অনুবাদ তুলে ধরা হলো-

বিসমিল্লাহির রহমানির রহিম

মুহতারাম জনাব মোল্লা হাইবাতুল্লাহ সাহেব, আমিরুল মুমিনিন, ইসলামি ইমারাত, আফগানিস্তান।

আস সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।

আমরা পাকিস্তানের মুসলিমরা দোয়া করি, যেমনিভাবে আল্লাহ তয়ালা আপনাদেরকে সারা দুনিয়ার বিভিন্ন দেশের সৈনিকদের মোকাবেলায় ‘ফাতহে মুবিন’ (সুস্পষ্ট বিজয়) দান করেছেন, তেমনিভাবে আফগানিস্তানকে একটি দৃষ্টান্ত সৃষ্টিকারী কল্যাণময় ইসলামী রাষ্ট্র বানানোর তৌফিক দান করুন এবং এই পথের সব বাধা-বিপত্তি দূর করে দিন। আমিন।

ইতোপূর্বে আপনার পক্ষ থেকে কয়েকটি পত্র এই অধম বান্দার কাছে পৌঁছেছে। আমি অন্তরের অন্তরস্থল থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমার সামর্থ্য অনুযায়ী ইসলামী ইমারাতের খেদমতকে নিজের সৌভাগ্য মনে করি।

এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেয়েদের শিক্ষাসংক্রান্ত; যেটিকে শত্রুরা ইসলামী ইমারাতের বিরুদ্ধে প্রোপাগান্ডার মাধ্যম বানিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ ইসলামী ইমারাত এখনো পর্যন্ত যে দিল প্রশস্তকারী ও প্রজ্ঞাময় পদক্ষেপ গ্রহণ করেছে, আমরা এগুলোর সম্মান করি। কিন্তু আমাদের অভিমত হলো এই যে, শরিয়তের সীমার মধ্যে থেকে নারীদের শিক্ষার উপযুক্ত ব্যবস্থা করা খুবই জরুরি।

এর কারণ হচ্ছে-

প্রথমত, নারীদের বিভিন্ন বিষয়, যেমন চিকিৎসা, শিক্ষা ও তাদের উপযুক্ত অন্যান্য কাজের জন্য শিক্ষিত নারী দেশের জন্য অত্যন্ত জরুরি। যেন সমাজে পুরুষ ও নারীর মাঝে মেলামেশার ফেতনা শেষ হয়ে যায়।

দ্বিতীয়ত, এই ভিত্তিহীন প্রভাব ও ধারণা খতম করা আবশ্যক যে, ইসলাম অথবা ইসলামী ইমারাত নারীশিক্ষার বিরুদ্ধে। তবে অবশ্যই তাদের শিক্ষার এমন কোনো ব্যবস্থাপনা করা জরুরি, যা ছেলেদের শিক্ষা থেকে পৃথক হবে। শোনা যায়, ছেলে ও মেয়েদের পৃথক পৃথক শ্রেণীকক্ষের জন্য জায়গা পর্যাপ্ত নেই। কিন্তু এর সমাধান এটা হতে পারে যে, একই বিল্ডিং এ এক সময় ছেলেদের ক্লাস হবে এবং অন্য সময় মেয়েদের ক্লাস হবে। অথবা একই বিল্ডিংয়ের এক অংশে ছেলেদের এবং অপর অংশে মেয়েদের শিক্ষার ব্যবস্থাপনা থাকবে। এই ধরনের আরো সমাধান পারস্পরিক পরামর্শের মাধ্যমে ইনশাআল্লাহ সহজেই বের করা যেতে পারে।

বিরোধী প্রোপাগান্ডাগুলোর কার্যকর প্রতিউত্তর প্রদানও গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলোর অন্তর্ভুক্ত। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে হত্যা না করার কারণ এটি বর্ণনা করেছেন যে, এর দ্বারা শত্রুরা এই প্রোপাগান্ডার সুযোগ পাবে যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাথীদেরকে হত্যা করেন।

সুতরাং যতদূর পর্যন্ত, শরীয়তের সীমার মধ্যে থেকে দুশমনের প্রোপাগান্ডার কার্যকর প্রতিউত্তর দেয়া সম্ভব, তা অবশ্যই দেয়া উচিত। আল্লাহ তাআলা আপনাকে ইসলামি ইমারাতের মজবুতি, উন্নতি ও কল্যাণের মাধ্যম বানান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত