আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিরিন আবু আকলেহ হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের

শিরিন আবু আকলেহ হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের

ছবি: এলএবাংলাটাইমস

আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম নাইডস।

নাইডস বলেন,’ আমি শিরিন হত্যার নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের আহ্বান করছি। এর পাশাপ্সহি জেনিনে আহত আরেক সাংবাদিকের ওপর বন্দুক হামলার সুষ্ঠু তদন্তের আহ্বান করছি। ‘

এর কিছুক্ষণ পরেই, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। প্রাইস বলেন, 'শিরিনের মৃত্যু সাংবাদিকতার স্বাধীনতার ওপর হস্তক্ষেপের সমান। তাঁর হত্যাকারীদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।'

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার (১১ মে)  অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি অভিযানের রিপোর্ট করার সময় আবু আকলেহ ইসরায়েলি বাহিনীর হাতে গুলিবিদ্ধ হন। আরেক সাংবাদিক আলি আল-সামুদি  পিঠে গুলি লেগে আহত হয়েছেন । তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন।

ইসরায়েলের সামরিক বাহিনী প্রাথমিকভাবে বলেছিল যে আবু আকলেহ ক্রসফায়ার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন এবং আন্দাজ করেছিলেন যে শিরিন ফিলিস্তিনি যোদ্ধাদের দ্বারা নিহত হতে পারেন। পরবর্তীতে ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মন্তব্যটি ফিরিয়ে নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা প্রাথমিক ইসরায়েলি বর্ণনা প্রত্যাখ্যান করেছে। তাঁরা বলেছে যে গুলি চালানোর সময় কোন ক্রসফায়ার হয়নি। আবু আকলেহ এবং অন্যান্য সাংবাদিকরা আক্রমণের সময় স্পষ্টভাবে চিহ্নিত "প্রেস" ভেস্ট পরে একটি উন্মুক্ত এলাকায়  অবস্থান করছিলেন।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত