আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আক্রমণ ছাড়াই পাকিস্তানকে দাস বানিয়েছে যুক্তরাষ্ট্র: ইমরান খান

আক্রমণ ছাড়াই পাকিস্তানকে দাস বানিয়েছে যুক্তরাষ্ট্র: ইমরান খান

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান দাবি করেছেন, যুক্তরাষ্ট্র আক্রমণ ছাড়াই পাকিস্তানকে দাস বানিয়েছে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, পাকিস্তানের জনগণ কখনোই আমদানি সরকার মেনে নেবে না। সোমবার (১৬ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত মাসে এক অনাস্থা ভোটে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর গদি হারান ক্রিকেটার তারকা থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া ৭৩ বছর বয়সী ইমরান খান। তিনি অভিযোগ করে আসছেন, স্বাধীন পররাষ্ট্রনীতি অবলম্বন করায় 'স্থানীয় খেলোয়াড়দের' মাধ্যমে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে হটিয়েছে।

গদি হারানোর পর বিভিন্ন শহরে বেশ কয়েকটি জনসভা করেছেন ইমরান খান। সেসব জনসভায় ইমরান খান দেশটির নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকারকে বিশ্বাসঘাতক এবং দূর্নীতিবাজ শাসক হিসেবে অভিযুক্ত করেছেন।    

রবিবার (১৫ মে) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে এক ভাষণে ইমরান খান বলেন, 'যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আক্রমণ না করেই তার দাস বানিয়েছে। পাকিস্তানের জনগণ কখনোই আমদানি করা সরকার গ্রহণ করবে না।'

এছাড়া ইমরান খান যুক্তরাষ্ট্রকে আত্মকেন্দ্রিক দেশ হিসেবে অভিযুক্ত করে বলেন, দেশটি নিজের স্বার্থ ছাড়া অন্যকে সাহায্য করে না।  

রবিবার ইমরান খান আরও বলেন, 'পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাছে টাকার জন্য ভিক্ষা করবেন যেন আমি ক্ষমতায় আসতে না পারি।'

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।] 

শেয়ার করুন

পাঠকের মতামত