আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী আলবানিজ

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী আলবানিজ

স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে শনিবার (২১ মে) বিবিসি জানায়, বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ক্ষমতা থেকে সরিয়ে প্রায় এক দশকের মধ্যে প্রথম লেবার সরকার নির্বাচিত করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অর্থাৎ লেবার নেতা অ্যান্থনি আলবানিজ দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

তবে এটি এখন পর্যন্ত স্পষ্ট নয় যে দেশটিতে সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব হবে নাকি স্বতন্ত্র এবং ছোট দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সরকার হবে।

অষ্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির প্রতিনিধি পরিষদের ১৫১টি আসনের মধ্যে স্কট মরিসন ৪৭টি এবং অ্যান্থনি আলবানিজ জয় পেয়েছেন ৭০টি আসনে।

এর আগে সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, নির্বাচনের আগে শেষ মুহূর্তে লেবার পার্টি দুই পয়েন্টে এগিয়ে ছিল। তাদের জনসমর্থন ছিল ৪৮ শতাংশ আর জোটের সমর্থন ৪৬ শতাংশ। জন হাওয়ার্ডের পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে লিবারেল-ন্যাশনাল জোটের নেতা মরিসন তার পুরো মেয়াদ শেষ করতে পেরেছেন।

মরিসনের সময় অস্ট্রেলিয়া প্রাকৃতিক নানা দুর্যোগের মুখোমুখি হয়। এসব দুর্যোগে মরিসনের ভূমিকাকে প্রথমে সফল বলা হলেও পরে তার কাজকে অপর্যাপ্ত বলে সমালোচনাও করেন নাগরিকরা।

এ বিষয়ে মরিসন অকপট। তিনি নিজেই স্বীকার করেছেন, তিনি জনপ্রিয় নেতা নন। তার সমালোচনাও রয়েছে ব্যাপক। ফরাসি প্রেসিডেন্টসহ বিশ্ব রাজনীতির অনেক নেতাই তার সমালোচনা করেন।

অন্যদিকে আলবানিজ ভোটারদের কাছে অঙ্গীকার করেছেন তিনি ‘আধুনিক অস্ট্রেলিয়া’ গড়ে তুলবেন। নিয়ে আসবেন ‘নিরাপদ পরিবর্তন’।

অস্ট্রেলিয়ার এ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জলবায়ু নীতি। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ফ্রাঙ্ক জোৎজোর মতে, পার্লামেন্টে জলবায়ু নীতির বিষয়ে প্রগতিশীলদের ভোটের ফলাফলে জেতার সম্ভাবনাই বেশি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত