আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

দনবাসে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউক্রেন

দনবাসে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইউক্রেন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে রুশ বাহিনীর দেওয়া অস্ত্রবিরতির প্রস্তাব বা মস্কোকে ছাড় দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে কিয়েভ।

কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলের আজভস্টালে ইউক্রেনীয় যোদ্ধাদের আত্মসমর্পণের পর রাশিয়া এখন দনবাসের লুহানস্কে অভিযানের তীব্রতা বাড়াচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২৪ ফেব্রুয়ারি মস্কো ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ নামার আগেই লুহানস্ক ও প্রতিবেশী দোনেৎস্কের বিশাল অংশ রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে ছিল; রাশিয়া এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা বাকি অংশটুকুও কব্জা করতে চায়।

‘দনবাসের পরিস্থিতি খুবই জটিল। রুশ সেনাবাহিনী স্লোভিয়ানস্ক ও সিভেরদোনেৎস্কে আক্রমণের চেষ্টা চালিয়েছে, কিন্তু, ইউক্রেনের বাহিনী তাদের অগ্রযাত্রা আটকে রেখেছে,’ বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এর আগে তিনি স্থানীয় টেলিভিশনকে বলেছিলেন, সংঘাত রক্তাক্ত হতে পারে, কিন্তু তার সমাপ্তি একমাত্র কূটনীতির মাধ্যমেই সম্ভব। ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার দখলদারত্ব সাময়িক বলেও তিনি মন্তব্য করেছিলেন।

এদিকে, জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক কোনো ধরনের অস্ত্রবিরতিতে রাজি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন, ভূখণ্ড ছেড়ে দিতে হয়, মস্কোর সঙ্গে এমন চুক্তি মানবে না কিয়েভ।

রাশিয়াকে ছাড় দিলে তা ‘ব্যাকফায়ার’ করতে পারে জানিয়ে জেলেনস্কির উপদেষ্টা বলেন, বিরতির পর রাশিয়া আরও তীব্র আক্রমণ শানাতে পারে।

‘ছাড় দিলেও যুদ্ধ থামবে না। কিছু সময়ের জন্য স্থগিত থাকতে পারে। তারা নতুন আত্রমণ শুরু করবে, যা আরও রক্তাক্ত, আরও বড় আকারের হবে,’ সুরক্ষিত প্রেসিডেন্সিয়াল কার্যালয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ইউক্রেনের এ প্রধান মধ্যস্থতাকারী।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত