আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

তাইওয়ানকে রক্ষায় সামরিক বাহিনী মোতায়েনে প্রস্তুত যুক্তরাষ্ট্র

তাইওয়ানকে রক্ষায় সামরিক বাহিনী মোতায়েনে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

সোমবারে (২৩ মে) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন যে চীন যদি তাইওয়ানের ওপর হামলা চালায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী মোতায়েন করবে। এখন পর্যন্ত তাইওয়ানের সমর্থনে এটি সবচেয়ে শক্তিশালী বক্তব্য।

টোকিওতে অনুষ্ঠিত এক নিউজ কনফারেন্সে বাইডেন এক প্রশ্নের উত্তরে জানান যে তাইওয়ানকে রক্ষার খাতিরে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক সাহায্য করতে প্রস্তুত। তিনি বলেন, ‘আমরা এইরকম করতে প্রতিজ্ঞাবদ্ধ’।

মার্কিন যুক্তরাষ্ট্র পূর্বে তাইওয়ানকে এমন একটি সুস্পষ্ট নিরাপত্তা গ্যারান্টি দেওয়া এড়িয়ে গেছে। তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি নেই। ১৯৭৯ এর তাইওয়ান সম্পর্ক আইন দ্বীপটির সাথে মার্কিন সম্পর্ককে নিয়ন্ত্রিত করে।  সেখানে উল্লেখ্য আছে যে চীন আক্রমণ করলে তাইওয়ানকে রক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে পদক্ষেপ নিতে হবে না, তবে তাইওয়ানের কাছে আত্মরক্ষা করার জন্য এবং কোনো একতরফা প্রতিরোধ করার জন্য ব্যবস্থা আছে কিনা তা নিশ্চিত করাই মার্কিন নীতি।

বাইডেনে এই বক্তব্যে চরম অসন্তোষ প্রকাশ করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘নিজের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারে চীন আপোষ করে না। নিজের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা যেকোন পদক্ষেপ নিতে প্রস্তুত’।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ 

শেয়ার করুন

পাঠকের মতামত