আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সরকারকে ৬ দিনের আল্টিমেটাম ইমরান খানের

সরকারকে ৬ দিনের আল্টিমেটাম ইমরান খানের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দল পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান সরকারকে নির্বাচনের ঘোষণা দেয়ার জন্য ছয় দিনের আল্টিমেটাম দিয়েছেন।

বৃহস্পতিবার ভোরে জিন্নাহ অ্যাভিনিউতে আজাদি মার্চের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, খাইবার পাখতুনখোয়া থেকে ইসলামাবাদে পৌঁছাতে তার ৩০ ঘণ্টা সময় লেগেছে।

তিনি বলেন, আমাদের এই আজাদি মার্চে ব্যাঘাত ঘটাতে সরকার সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শান্তিপূর্ণ বিক্ষোভে তারা টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। আমাদের বাড়ি-ঘরে অভিযান চালিয়ে তছনছ করেছে। তবে তারা যা-ই করুক, আমি জাতিকে দাসত্বের ভয় থেকে মুক্ত হতে দেখেছি।

ইমরান খান বলেন, করাচিতে পিটিআইয়ের তিন কর্মী নিহত হয়েছেন। দু’জনকে রাবি ব্রিজ থেকে ফেলে দেয়া হয়েছে। এছাড়া হাজার হাজার কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, পার্লামেন্ট ভেঙে দিতে এবং আগামী জুনে সাধারণ নির্বাচন ঘোষণার জন্য সরকারকে ছয় দিনের আন্টিমেটাম দিয়েছি। যদি সরকার তা না মানে তাহলে ছয় দিন পর আমি আবার ইসলামাবাদে আসব।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত