আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ডনবাসে রুশ জেনারেলকে হত্যা

ডনবাসে রুশ জেনারেলকে হত্যা

ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাসে রাশিয়ার একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রকাশিত আলেকজান্ডার স্লাদকভের প্রতিবেদনে মেজর জেনারেল রোমান কুতুজভকে কখন এবং কোথায় হত্যা করা হয়েছে, এ ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য দেয়া হয়নি।

এ ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রাশিয়ান বাহিনী ইউক্রেনে হামলার শুরুর দিকে রাজধানী কিয়েভ নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হওয়ার পর ডনবাসের একটি গুরুত্বপূর্ণ শহর সিভিয়ারোডোনেটস্ক দখল করতে আক্রমণ জোরদার করেছে।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায়। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত একমাসে ইউক্রেনে তাদের এক হাজার ৩৫১ জন সেনা সদস্য নিহত হন। কিন্তু এরপর দুই মাস পার হলেও নিহতের সংখ্যা গোপন করে রাখছে দেশটি।

রাশিয়া বলছে, ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করতে এবং রাশিয়ানভাষী জনগোষ্ঠীকে জাতীয়তাবাদীদের হাত থেকে মুক্তি দিতে তারা একটি ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে। তবে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার এই অজুহাত উড়িয়ে দিয়েছে।

ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানায়, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মধ্য ও নিম্ন পদস্থ অফিসাররা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে বলে মনে হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত