আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

যুক্তরাজ্যে কর্মক্ষেত্রে ইসলামবিদ্বেষের শিকার মুসলিমরা : সমীক্ষা

যুক্তরাজ্যে কর্মক্ষেত্রে ইসলামবিদ্বেষের শিকার মুসলিমরা : সমীক্ষা

যুক্তরাজ্যে কর্মক্ষেত্রে ইসলামবিদ্বেষের শিকার হচ্ছেন মুসলিমরা। দশ জনের মধ্যে সাতজনই এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন। মঙ্গলবার প্রকাশিত এক সমীক্ষায় এমনটাই দেখা গেছে।

এতে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করা প্রায় ৬৯ শতাংশ মুসলিমই কর্মক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ইসলামবিদ্বেষী আচরণের মুখোমুখি হয়েছেন।

এর মধ্যে গ্রাহক, ক্লায়েন্ট এবং অন্যান্য মানুষের সাথে যোগাযোগের সময় ৪৪ শতাংশ, কাজের সাথে সম্পর্কিত সামাজিক অনুষ্ঠানের সময় ৪২ শতাংশ এবং প্রচার কাজের সময় ৪০ শতাংশ ইসলামবিদ্বেষের শিকার হয়েছেন।

ইউরোপে ইসলামেবিদ্বেষ এবং মুসলিমদের প্রতি বৈষম্য পর্যবেক্ষণকারী সংস্থা হাইফেনের নির্দেশে সমীক্ষাটি পরিচালনা করেছে পোলিং কোম্পানি সাভান্তা কমরেস।

মোট এক হাজার ৫০৩ জন ব্রিটিশ মুসলমানের ওপর ২২ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সমীক্ষা চালানো হয়েছে। বয়স, লিঙ্গ, জাতি এবং অঞ্চল অনুসারে যুক্তরাজ্যের মুসলমানদের প্রতিনিধিদের অভিজ্ঞতা জানতে চাওয়া হয়েছে।

সমীক্ষায় উঠে এসেছে, সবচেয়ে বেশি ইসলামবিদ্বেষের শিকার হচ্ছেন কৃষ্ণাঙ্গ মুসলিমরা। যেখানে সমস্ত মুসলমানদের ৩৭ শতাংশ নিয়োগ পর্যায়ে বৈষম্যের শিকার হচ্ছেন, সেখানে কৃষ্ণাঙ্গ মুসলিমদের সংখ্যা ৫৮ শতাংশ।

যুক্তরাজ্যের মুসলিম সম্প্রদায়ও জীবনযাত্রার উচ্চমূল্যের সঙ্কটে আছে। ৫৪ শতাংশ মুসলিম বলেছেন, পরিবারের মৌলিক পানি, গ্যাস, বিদ্যুতের বিল, খাদ্য এবং জ্বালানী খরচ বহন করা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অথচ পাঁচ বছর আগেও এমনটা ছিল না।

আশার বাণী

তবে সমীক্ষায় কেউ কেউ আশার বাণীও শুনিয়েছেন। বলেছেন, আগের তুলনায় এখন পরিস্থিতি অনকেটাই সহনীয় পর্যায়ে আছে। ৫০ শতাংশ মুসলিম বলেছেন, তাদের জীবনযাত্রার মানের অনেক উন্নতি হয়েছে। ৬৮ শতাংশ মনে করছেন, সমাজে মুসলিমদের গ্রহণযোগ্যতা বেড়েছে। আর ৫৩ শতাংশ বলছেন, যুক্তরাজ্যে এখন মুসলিমরা অনেক ভালো অবস্থানে আছেন।

কেউ কেউ এই কথাও বলছেন, অনেক মুসলিমরা এখানে সফলতা অর্জন করেছেন। তাদের রোল মডেলও মনে করছেন অনেকে।

সবশেষে প্রতিবেদনে একটি ব্যাপারে জোর দেয়া হয়েছে যে, সরকারকে সমাজে সমতা প্রতিষ্ঠিত করতে হলে কৃষ্ণাঙ্গ, এশিয়ান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত