আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

ফুরিয়ে আসছে ইউক্রেনের গোলাবারুদ

ফুরিয়ে আসছে ইউক্রেনের গোলাবারুদ

ইউক্রেনের একজন কর্মকর্তা বলেছেন, রাশিয়ার বাহিনীর সাথে যুদ্ধে তাদের সেনাবাহিনীর গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে। দেশটির দক্ষিণে যুদ্ধক্ষেত্রের কাছে মাইকোলাইভ অঞ্চলের, আঞ্চলিক গভর্নর ভিটালি কিম জরুরি আন্তর্জাতিক সামরিক সহায়তার আবেদন জানিয়েছেন।

ভিটালি কিম বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী অনেক শক্তিশালী, তাদের প্রচুর আর্টিলারি এবং গোলাবারুদ রয়েছে। আর আপাতত, এটি আর্টিলারির যুদ্ধ... এবং আমাদের কাছে যুদ্ধ চালিয়ে যাবার মতো পর্যাপ্ত গোলাবারুদ নেই। তাই ইউরোপ এবং আমেরিকার সাহায্য আমাদের এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ।

ইউক্রেন আরো অস্ত্র পাওয়ার বিষয়ে অন্যান্য দেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দ্যমিত্রো কুলেবা শনিবার একটি টুইট বার্তায় বলেছেন, তিনি ভবিষ্যতে ভারী অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করতে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউয়ের সাথে কথা বলেছেন।

কুলেবা বলেন, দু’জন রাশিয়ার ওপর ইইউ’র আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়েও আলোচনা করেছেন।

এ দিকে যুদ্ধক্ষেত্রে, ডনবাস অঞ্চলে ভয়ানক লড়াই চলছে। ইউক্রেনের সামরিক বাহিনী দক্ষিণে রুশ-অধিকৃত খেরসন অঞ্চলে বেশ কয়েকটি পাল্টা আক্রমণ শুরু করলে, দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই শুরু হয়।

অন্যদিকে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা এশিয়া নিরাপত্তা সম্মেলন শাংরি-লা সংলাপে প্রতিনিধিদের উদ্দেশে এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন, রুশ অবরোধের কারণে, ইউক্রেন খাদ্য সরবরাহ চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে এবং এর ফলে বিশ্বের কিছু অংশ ‘তীব্র এবং গুরুতর খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছে এবং দুর্ভিক্ষের দিকে যাচ্ছে’

সম্মেলনে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন শনিবার ইউক্রেনের জন্য আরও আন্তর্জাতিক সমর্থনের জন্য আহ্বান জানিয়ে বলেন, রাশিয়ার আগ্রাসন জাতীয় সার্বভৌমত্ব এবং বৈশ্বিক ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব ফেলছে।

তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে, বিশ্ব ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ থেকে তার মনোযোগ সরাতে শুরু করতে পারে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত