আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

জুলাইয়ে সৌদি আরব সফরে যাচ্ছেন বাইডেন

জুলাইয়ে সৌদি আরব সফরে যাচ্ছেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন। হোয়াইট হাউস চলতি সপ্তাহে বাইডেনের এ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে।

এ পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে বাইডেনের সফরটি হতে পারে বলে আশা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, বাইডেনের সৌদি আরব ও ইসরায়েল সফরের পরিকল্পনা করা হচ্ছে।

ওই মুখপাত্র বলেন, নিশ্চিত করে বলার মতো এ সফরের বিস্তারিত তথ্য তাঁদের কাছে নেই। তবে তাঁরা তাড়াতাড়ি এ-সংক্রান্ত ঘোষণা দেবেন।

বাইডেনের সৌদি আরব সফরের উদ্দেশ্য হবে রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক জোরদার করা। বাইডেনের সৌদি আরব সফরকালে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তাঁর একটি বৈঠক হতে পারে।

দুই নেতার বৈঠক আয়োজনের ব্যাপারে হোয়াইট হাউস কাজ করছে বলে গত মাসেই এক প্রতিবেদনে জানিয়েছিল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত