আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ রাশিয়া

ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ রাশিয়া

সৌদি আরবকে ছাড়িয়ে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হয়ে উঠেছে রাশিয়া। কারণ ইউক্রেনে যুদ্ধের পরে বড় ছাড়ে রাশিয়ার অপরিশোধিত তেল কিনেছে ভারত। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম এই প্রতিবেদন প্রকাশ করেছে।

২৪ ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া থেকে তেল কিনেছে। কারণ মস্কো ৩০ শতাংশ ছাড় দিয়ে তেল বিক্রি করেছে।

সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার রাশিয়ার তেল, গ্যাস, কয়লা চালান করে। রাশিয়ার অপরিশোধিত তেলের একটি উল্লেখযোগ্য আমদানিকারক হয়ে উঠেছে ভারত। রাশিয়ার ১৮ শতাংশ তেল কিনে থাকে দেশটি।

ভারতের শোধনাগারগুলো রাশিয়ার অপরিশোধিত তেলের মূল আমদানিকারক হয়ে উঠেছে। রাশিয়ার ক্রমবর্ধমান অপরিশোধিত তেল রফতানির হিসেব দেখে, এমনটাই অনুমান করা হচ্ছে। যুদ্ধের আগে যেখানে রফতানি এক শতাংশ ছিল, সেখানে শুধু মে মাসেই রফতানির হার ১৮ শতাংশে উঠে গেছে।

জামনগর শোধনাগার রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা। শুধু মে মাসেই রাশিয়া থেকে ২৭ শতাংশ তেল কিনেছে। অথচ এপ্রিলে পাঁচ শতাংশের কম ছিল।

গত মে মাসে ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ ছিল ইরাক। বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ সৌদি আরব।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত