আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

আসাম-মেঘালয়ে বন্যা পরিস্থিতির অবনতি, ৩১ জনের মৃত্যু

আসাম-মেঘালয়ে বন্যা পরিস্থিতির অবনতি, ৩১ জনের মৃত্যু

ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অবিরাম বৃষ্টিপাতের কারণে দুই রাজ্যের বহু জায়গায় ভূমিধ্বসের ঘটনা ঘটছে। বন্যা ও ভূমিধ্বসে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আসামের ২৮টি জেলার অন্তত ১৯ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ লাখের বেশি মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে সেনাবাহিনী নামানো হয়েছে।

ইন্ডিয়া ডটকমের এক খবরে বলা হয়েছে, বন্যার কারণে গত দুই দিনে আসামে ১২ ও মেঘালয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। গত তিন দিন আসাম ও মেঘালয় রাজ্যে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। আসাম-মেঘালয়ে বন্যা ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি অনেক এলাকায় বিপত্সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত জেলাগুলোর প্রশাসন সতর্কতা জারি করেছে। জরুরি প্রয়োজন না হলে বা কোনো জরুরি চিকিত্সাজনিত প্রয়োজন না হলে মানুষকে বাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। আসামের নিম্নাঞ্চল রাঙ্গিয়া বিভাগের নলবাড়ি এবং ঘোগরাপারের মধ্যে রেললাইনে জলাবদ্ধতার কারণে কমপক্ষে ছয়টি ট্রেন বাতিল এবং চারটি আংশিকভাবে বাতিল করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলে বন্যা পরিস্থিতির খোঁজ নিয়েছেন। কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। এদিকে ত্রিপুরার রাজধানী আগরতলায় টানা ছয় ঘণ্টা বৃষ্টিপাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৯৫ সালের পর থেকে জুন মাসের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।

শেয়ার করুন

পাঠকের মতামত