আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫০

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫০

আফগানিস্তানের পাকতিকা ও খোস্ত প্রদেশে মঙ্গলবার গভীর রাতে আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির তালেবান সরকারের কর্মকর্তারা। আর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০০ জনে।

তালেবান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক তার উপমন্ত্রী শরাফুদ্দিন মুসলিম এক সংবাদ সম্মেলনে জানান, অন্তত ৯৫০ জন নিহত হয়েছে এবং আরও ৬০০ জন আহত হয়েছে।

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ খোস্তের রাজধানী শহর খোস্ত থেকে আনুমানিক ৪৪ কিলোমিটার দূরে গতকাল রাতে ৬.১ মাত্রার এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হানে।

আফগান সরকারের মুখপাত্র বিলাল করিমি জানিয়েছেন, দুর্ভাগ্যজনকভাবে গত রাত দেড়টার দিকে পাকতিকা প্রদেশের চার জেলায় ভয়াবহ একটি ভূমিকম্প আঘাত হানে। যখন সবাই ঘুমিয়ে ছিল।

আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে এই ভূমিকম্প অনুভূত হয়। আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লা আখুন্দজাদা বলেছেন, ভুমিকম্পে শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় একজন চিকিৎসক বিবিসিকে বলেছেন, এখন পর্যন্ত বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে পাকতিকা প্রদেশের গায়ান ও বারমাল জেলায়। স্থানীয় গণমাধ্যম ইতিলাত-ই রোজ জানিয়েছে, গায়ানের পুরো একটি গ্রাম ধ্বংস হয়ে গেছে।

ভৌগলিকভাবে আফগানিস্তান একটি ভূমিকম্প প্রবণ এলাকা। দেশটি টেকটোনিকভাবে সক্রিয় অঞ্চলে অবস্থিত। চমন ফল্ট, হরি রুদ ফল্ট, সেন্ট্রাল বাদাখশান ফল্ট এবং দরভাজ ফল্ট সহ বেশ কয়েকটি ফল্ট লাইনের উপর অবস্থিত আফগানিস্তান।

গত ১০ বছরে দেশটিতে ভূমিকম্পে ৭ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয়। দেশটিতে ভূমিকম্পে বছরে গড়ে ৫৬০ জন মারা যায়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত