আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

পাকিস্তানি প্রেমিকের সাথে দেখা করতে এসে সীমান্তে আটক ভারতীয় শিক্ষিকা

পাকিস্তানি প্রেমিকের সাথে দেখা করতে এসে সীমান্তে আটক ভারতীয় শিক্ষিকা

পাকিস্তানি প্রেমিকের সাথে দেখা করতে এসে সীমান্তে আটক হয়েছেন ২৪ বছর বয়সী এক ভারতীয় স্কুলশিক্ষিকা।

সোমবার পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ জানায়, ওয়াঘা সীমান্ত থেকে ফিজা খান নামে ওই শিক্ষিকাকে আটক করা হয়।

এক্সপ্রেস নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ওই তরুণী মধ্য প্রদেশের রেওয়া জেলার একটি স্কুলের শিক্ষিকা। তিনি পাকিস্তানের লাহোরের এক যুবকের প্রেমে পড়েছেন। তাকে বিয়ে করার জন্যই সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন ফিজা। তখন পুলিশ তাকে আটক করে।

ফিজা খান ও ওই পাকিস্তানি যুবকের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় এবং প্রেম। এরপরই তারা দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। তরুণীটি নয়া দিল্লিতে অবস্থিত পাকিস্তানি হাইকমিশন থেকে ভিসা নেন এবং পরিবারকে না জানিয়েই পাকিস্তানে রওনা হয়েছিলেন।

তরুণীর বাবা তার নিখোঁজ হওয়ার বিষয়টি থানায় জানান। এরই পরিপ্রেক্ষিতে থানা কর্তৃপক্ষ দেশটির এয়ারপোর্ট, রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর নির্দেশনা দেয়। এই নির্দেশনা ওয়াঘা বর্ডারে দায়িত্বরত ভারতীয় ফোর্সের কাছেও পাঠানো হয়। তাই যখন-ই তরুণীটি ওয়াঘায় পৌঁছায়, তখনই অফিসাররা তাকে হেফাজতে নিয়ে নেন এবং নিরাপত্তা বাহিনী এই প্রেম কাহিনীকে একটি স্পর্শকাতর নিরাপত্তা ইস্যু মনে করে তাকে মধ্যপ্রদেশ পুলিশের কাছে হস্তান্তর করার ব্যবস্থা করছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত