আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ভারতে মোদির সমালোচক মুসলিম সাংবাদিক গ্রেপ্তার

ভারতে মোদির সমালোচক মুসলিম সাংবাদিক গ্রেপ্তার

ভারতে একটি ফ্যাক্ট-চেকিং (তথ্যের সত্যতা যাচাই) ওয়েবসাইটের সহপ্রতিষ্ঠাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কঠোর সমালোচক ছিলেন।

অল্ট নিউজের ওই সাংবাদিক মোহাম্মদ জুবায়েরের বিরুদ্ধে টুইটারে ধর্মীয় বিশ্বাসের অবমাননার অভিযোগ আনা হয়েছে। তাকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতাকর্মীরা।

তারা বলেছে, এটি হিন্দু-জাতীয়তাবাদী সরকারের সমালোচনা করে যারা বক্তব্য দেয়, তাদের দমন করার একটি স্পষ্ট প্রচেষ্টা।

সম্প্রতি একটি টেলিভিশন বিতর্কে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন মুখপাত্রের মহানবি (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য তুলে ধরেন জুবায়ের। তার টুইটটি ব্যাপকভাবে শেয়ার করা হয়েছিল এবং বেশ কয়েকটি মুসলিম দেশ ভারতকে তীব্র প্রতিবাদ জানায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে জুবায়েরের করা অতীতের মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য তার বিচারের দাবি জানিয়েছে হিন্দু জাতীয়তাবাদীরা।

দিল্লি পুলিশের সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানায়, জুবায়েরকে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে। ওই পোস্টের অভিযোগে বলা হয়, ২০১৮ সালের একটি পোস্টে হিন্দুদের দেবতা হনুমানের নামে একটি হোটেলের নাম পরিবর্তন করার বিষয়ে মন্তব্য করে হিন্দুদের অপমান করেছিলেন তিনি।

তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন বহু সাংবাদিক।

একজন মুসলিম সাংবাদিক রানা আইয়ুব বলেন, জুবায়ের যিনি নিয়মিতভাবে ভুয়া খবর ফাঁস করেছেন, ভারতে বিদ্বেষপ্রসূত কৌশল উন্মোচন করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশ তাদের শাস্তি দিচ্ছে যারা রিপোর্ট করেছে, অধপতনের তথ্য নথিভুক্ত করেছে।

বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করেছেন, ‘বিজেপির ঘৃণার রাজনীতি, ধর্মান্ধতা এবং মিথ্যা প্রকাশ করে দেওয়া প্রত্যেক ব্যক্তি তাদের জন্য হুমকিস্বরূপ। সত্যের একটি কণ্ঠকে গ্রেপ্তার করলে আরও হাজার হাজারের জন্ম হবে।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত