আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

নুপুর শর্মাকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন ভারতের সুপ্রিম কোর্ট

নুপুর শর্মাকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট শুক্রবার নুপুর শর্মার কড়া সমালোচনা করেছেন। নুপুর শর্মা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র ছিলেন। মহানবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার কারণে তাকে বিজেপি থেকে বহিস্কার করা হয়।

আজ শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)-কে নিয়ে মন্তব্য করে সারা দেশে উত্তেজনা উসকে দেওয়ার জন্য নুপুর শর্মার ‘দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।’

এসব কিছুর জন্য নুপুর শর্মা দায়ী উল্লেখ করে আদালত আরও বলেছেন, দেশে বর্তমানে যা হচ্ছে তার জন্য এই নারী একমাত্র দায়ী।

ভারতে একটি টিভি অনুষ্ঠানে মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নুপুর শর্মা। এরপর দেশটিতে এর প্রতিবাদে আন্দোলন শুরু হয়।

তাছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ভারতের রাষ্ট্রদূতদের তলব করে।

এছাড়া মঙ্গলবার উদয়পুরে নুপুর শর্মাকে সমর্থন জানানোয় একজন গরীব দর্জিকে হত্যা করে দুইজন মুসলিম যুবক।

নুপুর শর্মাকে নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক সুরিয়া কান্ত বলেন, আমরা বিতর্কটি দেখেছি কিভাবে তাকে প্ররোচিত করা হয়েছে। কিন্তু যেভাবে তিনি এগুলো বলেছেন এবং পরবর্তীতে বলেছেন তিনি একজন আইনজীবী এটি লজ্জার। তার পুরো দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।

এদিকে নুপুর শর্মা সুপ্রিম কোর্টের কাছে একটি পিটিশন দায়ের করেন। নিজের নাম এনভি শর্মা উল্লেখ করে পিটিশনে তিনি আবেদন জানান, নিরাপত্তার জন্য তার বিরুদ্ধে হওয়া সকল এফআইআর যেন দিল্লিতে স্থানান্তর করা হয়। তাছাড়া পিটিশনে তিনি বলেছেন, তার বক্তব্য জোড়াতালি দেওয়া হয়েছে।

তবে নুপুর শর্মার পিটিশন খারিজ করে দেওয়া হয়।

উল্টো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, একটি দলের মুখপাত্র হয়ে তিনি কি মনে করেছিলেন যে যা খুশি তাই বলতে পারবেন?

তবে নুপুর শর্মার আইনজীবী দাবি করেছেন, তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত