আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শ্রীলঙ্কায় যেভাবে প্রধানমন্ত্রীর অফিস দখল বিক্ষোভকারীদের

শ্রীলঙ্কায় যেভাবে প্রধানমন্ত্রীর অফিস দখল বিক্ষোভকারীদের

শ্রীলঙ্কার প্রেসিদেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালানোর পর তীব্র বিক্ষোভ দেখা দেয়। প্রধানমন্ত্রীর অফিস দখল করে নেয় বিক্ষোভকারীরা।

বুধবার (১৩ জুলাই) সকালেই সেনার বিমানে শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপে পালান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাসকে। তারপরই বিক্ষোভকারীরা রাস্তায় নেমে পড়েন। কলম্বোর রাস্তা চলে যায় হাজার হাজার বিক্ষোভকারীদের দখলে। তারা তখন রাজাপাকসের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন।

এরপর শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার ঘোষণা করেন, সংবিধান অনুযায়ী নতুন ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। বিক্ষোভকারীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে। কিছুদিন আগেই বিক্ষোভকারীরা বিক্রমসিংহের বাড়ি পুড়িয়ে দিয়েছে। স্পিকারের ঘোষণার পর তারা সোজা প্রধানমন্ত্রীর অফিসের দিকে যান।

প্রধানমন্ত্রীর অফিসের সামনে হাজার হাজার মানুষ পৌঁছে যান। তারা অফিসে ঢোকার গেট উপড়ে ফেলে ভিতরে ঢোকেন।

বিক্রমসিংহে পুলিশ ও সেনাকে নির্দেশ দেন, বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে হবে। তাদের সরিয়ে দিতে হবে। দেশে জরুরি অবস্থাও জারি করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।

একটা সময় দেখা যায়, পুলিশ একের পর এক কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে। বিক্ষোভকারীরা জল দিয়ে চোখ ধুয়ে আবার বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশ সমানে চেষ্টা করেও বিক্ষোভকারীদের একটুও সরাতে পারেনি।

প্রধানমন্ত্রীর অফিসের ভিতরে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তারা বারান্দায় চলে যান। দেওয়াল বেয়েও উঠতে দেখা যায় তাদের।

এর আগে প্রেসিডেন্টের বাড়িতে ঢুকে পড়েছিলেন বিক্ষোভকারীরা। এবার প্রধানমন্ত্রীর অফিসেও ঢুকে পড়লেন তারা। বিজয়গর্বে তারা ঘোরাফেরা করেছেন অফিসের ভিতরে।

কিছু বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর অফিসের ডাইনিং টেবিলের সঙ্গে রাখা চেয়ারে বসে পড়েন। এভাবেই তারা বুঝিয়ে দেন, বিক্রমসিংঘেকে তারা মানবেন না।

এরপর সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত হয়, বিক্রমসিংহেকে পদত্যাগ করতে হবে। স্পিকার আপাতত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। ক্ষমতাসীন ও বিরোধী দল মিলে জাতীয় সরকার গঠন করবে। তারাই ঠিক করবে, কে প্রধানমন্ত্রী হবেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত