আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

পদত্যাগ করেছেন গোটাবায়া রাজাপাকসে

পদত্যাগ করেছেন গোটাবায়া রাজাপাকসে

পদত্যাগ করেছেন দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেটটাইমস এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যায় ৭টা ১৭ মিনিটে মালদ্বীপ থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছান গোটাবায়া রাজাপাকসে। রাত ৮টার দিকে একটি গাড়িবহরে করে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান। তবে তিনি সিঙ্গাপুরে কতদিন থাকবেন তা জানা যায়নি।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে গোটাবায়াকে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘তিনি আশ্রয় চাননি এবং তাকে আশ্রয়ের অনুমোদনও দেওয়া হয়নি। সিঙ্গাপুর সাধারণত কোনো আশ্রয়ের আবেদন অনুমোদন করে না।’

সূত্র জানিয়েছে, গোটাবায়া ইতোমধ্যে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তিনি সিঙ্গাপুরে পর্যটন ভিসায় প্রবেশ করেছেন।

প্রসঙ্গত, ব্যাপক বিক্ষোভের মুখে মঙ্গলবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে একটি সামরিক বিমানে করে মালদ্বীপ পালিয়ে যান। সেখান থেকে তিনি বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত