আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ভারতীয় বিমান করাচিতে জরুরি অবতরণ

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ভারতীয় বিমান করাচিতে জরুরি অবতরণ

পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ভারতীয় বিমান সেবাদাতা সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইট। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

অবশ্য জরুরি অবতরণ করলেও ফ্লাইটের সকল যাত্রীরা নিরাপদে রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রবিবার (১৭ জুলাই) সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ থেকে যাত্রীদের নিয়ে ইন্ডিগোর একটি ফ্লাইট ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে যাচ্ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি অবতরণ করে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে।

এই নিয়ে গত দু’সপ্তাহে দ্বিতীয় কোনো ভারতীয় বিমান সংস্থার ফ্লাইট জরুরি অবতরণ করল করাচির বিমানবন্দরে। পরে ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে এয়ারলাইন্সটি জানায়, ভারত থেকে পৃথক ফ্লাইট পাঠিয়ে করাচি থেকে যাত্রীদের হায়দ্রাবাদে নিয়ে আসা হবে।

বিবৃতিতে ইন্ডিগো আরও জানায়, ‘শারজাহ থেকে হায়দ্রাবাদে আসার সময় ৬ই-১৪০৬ (6E-1406) ফ্লাইটটিতে যান্ত্রিক গোলযোগের বিষয়টি টের পান পাইলট। পরিস্থিতি বিবেচনায় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের পর তিনি ফ্লাইটটিকে ঘুরিয়ে করাচিতে নিয়ে যান।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত