আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগুলেন ঋষি সুনাক

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগুলেন ঋষি সুনাক

ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন প্রাক্তন অর্থমন্ত্রী ঋষি সুনাক। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি বরিস জনসনের উত্তরসূরী খুঁজার প্রক্রিয়া শুরু করেছে। এ কাজে দলের ভেতর চলছে ভোটাভুটি। চতুর্থ দফার নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সুনাক।

বরিস জনসনের পদত্যাগ ঘোষণার পর তার উত্তরসূরী হতে দলটির ১২ নেতা প্রতিযোগিতা শুরু করেন। চতুর্থ ধাপের নির্বাচন শেষে প্রতিযোগিতায় এখন টিকে আছেন কেবল তিন জন। বিদ্রোহী প্রার্থী কেমি বাডেনোচ চতুর্থ দফার ভোটাভুটিতে এসে বাদ পড়েছেন। ১২ জুলাই থেকে শুরু হওয়া নেতা নির্বাচনের এই প্রক্রিয়া ৫ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

কনজারভেটিভ পার্টি থেকে পার্লামেন্টে যত সদস্য আছেন তার এক তৃতীয়াংশ সমর্থন পেলে দলটির প্রার্থী চূড়ান্ত হবে। এ পর্যন্ত ১১৮ জন পর্যন্ত পার্লামেন্ট সদস্যের সমর্থন পেয়েছেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রী পদের জন্য চূড়ান্ত প্রার্থী হতে হলে সুনাকের দরকার আর মাত্র ২ ভোট।

এর আগের দফায় ভোটে দলের ১১৫ জন পার্লামেন্ট সদস্যের ভোট পেয়েছিলেন সুনাক। এবার সেই ভোট আরও বাড়ল। চতুর্থ দফার ভোটে দ্বিতীয় সর্বোচ্চ ৯২টি ভোট পেয়েছেন বাণিজ্যমন্ত্রী পেনি মরডুয়ান্ট। পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস পেয়েছেন ৮৬টি ভোট। তবে শেষ পর্যন্ত বাদ পড়া বিদ্রোহী প্রার্থী কেমি বাডেনোচের ভোট লিজ ট্রাসের ঝুলিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনটি হলে ঋষি সুনাক ও লিজ ট্রাসের মধ্যে কাউকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিতে পারে কনজারভেটিভ পার্টি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত