আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

কংগ্রেস অবমাননায় ট্রাম্পের সহযোগী দোষী সাব্যস্ত

কংগ্রেস অবমাননায় ট্রাম্পের সহযোগী দোষী সাব্যস্ত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুরোনো কৌশলবিদ স্টিভ ব্যাননকে কংগ্রেস অবমাননার দুটি ধারায় দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক। ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনা তদন্তকারী কংগ্রেসীয় কমিটিকে অসহযোগিতা করায় গত বছর অভিযুক্ত হয়েছিলেন ৬৮ বছরের ব্যানন।

হোয়াইট হাউসের সাবেক প্রধান কৌশলবিদ ব্যানন বলে আসছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি দাঙ্গার সময়ে তিনি ছিলেন ট্রাম্পের বেসরকারি উপদেষ্টা। দোষী সাব্যস্ত হওয়ায় এখন তিনি দুবছর পর্যন্ত কারাদণ্ড এবং দুই লাখ ডলার পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারেন।

আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ব্যানন আপিলে এ মামলা উলটে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর আইনজীবীরা বলছেন, তাঁরা ‘বুলেট-প্রুফ আপিল’ করবেন।

ব্যানন বলেন, ‘আজ এখানে লড়াইয়ে হয়তো আমরা হেরে গেলাম, কিন্তু, এ যুদ্ধে আমরা হারবো না’।

আগামী ২১ অক্টোবর তাঁর বিরুদ্ধে দণ্ড ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে।

মার্কিন বিচার বিভাগের আইনজীবীরা যুক্তি দিয়েছেন ব্যানন নিজেকে ‘আইনের ঊর্ধ্বে’ ভেবে কংগ্রেসীয় কমিটির ‘বাধ্যতামূলক’ আইনি সমন উপেক্ষা করেছিলেন। ওই কমিটি ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় আইনি লঙ্ঘন তদন্ত করছিল।

প্রসিকিউটর মোলি গ্যাসটন তাঁর সমাপনী বক্তব্যে বলেন, ‘আমাদের সরকার কেবল তখনই কাজ করে যখন মানুষ দেখে, এটি কেবল তখনই কাজ করে যখন মানুষ নিয়ম মেনে খেলে, এবং এটি তখনই কাজ করে যখন মানুষ দায়বদ্ধ হয়। আসামি আইন মেনে চলার বদলে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আনুগত্য বেছে নিয়েছিলেন।’

২০১৬ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয়ের পেছনে বড় ভূমিকা ছিল স্টিভ ব্যাননের। প্রথমে ব্যানন তাঁর প্রচারণা প্রধান এবং পরে হোয়াইট হাউসের প্রধান কৌশলবিদের দায়িত্ব পালন করেন তিনি। ভার্জিনিয়ার শার্লটসিভিলেতে সহিংস উগ্র ডান-পন্থীদের মিছিলের জেরে রাজনৈতিক পতনের পর ২০১৭ সালের আগস্টে পদ ছেড়ে যান ব্যানন। তবে, অনেকে এখনও তাঁকে ট্রাম্পের শীর্ষ সহযোগীদের একজন বিবেচনা করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত