আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

‘শ্রীলঙ্কার পরিস্থিতি’ থেকে দূরে নয় পাকিস্তান: ইমরান খান

‘শ্রীলঙ্কার পরিস্থিতি’ থেকে দূরে নয় পাকিস্তান: ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, শ্রীলঙ্কার মতো পরিস্থিতি থেকে আমাদের দেশ বেশি দূরে নয়, যখন জনসাধারণ আসিফ জারদারি ও শরিফ পরিবারের নেতৃত্বাধীন ‘মাফিয়া’র বিরুদ্ধে ‘হাকিকি আজাদি’র জন্য রাস্তায় নেমে আসবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এক টুইটার বার্তায় ইমরান বলেন, আসিফ জারদারি ও শরিফ পরিবারের নেতৃত্বাধীন ‘মাফিয়ারা’ তাদের অবৈধভাবে সঞ্চিত সম্পদ বাঁচাতে মাত্র তিন মাসের মধ্যে দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ফেলেছে।

তিনি বলেন, ‘আমার প্রশ্ন হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কতদিন এটি হতে দেবে?’

তিনি আরও বলেন ,‘ আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমার ‘হাকিকি আজাদি’র আহ্বানে সাড়া দেবে পাকিস্তানের জনগণ। এই মাফিয়াদের লুটপাট চালিয়ে যেতে দেবে না তারা।

শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনসভায় মুখ্যমন্ত্রী নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন পিটিআই প্রার্থী চৌধুরী পারভেজ ইলাহি। কিন্তু ডেপুটি স্পিকারের বিতর্কিত সিদ্ধান্তের কারণে জিতে মুখ্যমন্ত্রী হন পিএমএল(এন)-পিপিপি জোটের প্রার্থী তথা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শরিফ। শনিবার (২৩ জুলাই) তিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথও নেন।

ইমরান খানের অভিযোগ, সংবিধান অনুযায়ী পরিষদীয় দলের সিদ্ধান্তে ‘বহিরাগতদের হস্তক্ষেপ’ গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে আইন মানেননি ডেপুটি স্পিকার। এই পরিস্থিতিতে পিটিআই সমর্থকদের শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করার নির্দেশ দিয়ে শনিবার তিনি বলেন, ‘আমরা আদালতে ডেপুটি স্পিকারের অসাংবিধানিক সিদ্ধান্তকে আইনগত ভাবে চ্যালেঞ্জ জানাবো’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত