আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

ইউক্রেনের তিনটি বন্দরে কাজ শুরু

ইউক্রেনের তিনটি বন্দরে কাজ শুরু

জটিলতার অবসানে কাজ শুরু হলো ইউক্রেনের তিনটি বন্দরে। শুরু হয়েছে জাহাজে খাদ্যশস্য বোঝাইয়ের কাজ।

বুধবার (২৭ জুলাই) ইউক্রেনের প্রশাসন জানিয়েছে, দক্ষিণ ইউক্রেনের তিনটি বন্দরে আবারও কাজ শুরু হয়েছে। তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছিল। কিন্তু তারপরেও বন্দরগুলি খুলছিল না। বুধবার থেকে আবারও বন্দরে কাজ শুরু হয়েছে।

ওডেসা, চারনোমরস্ক, পিভদেনিই বন্দর আপাতত খুলেছে। এখান থেকেই খাদ্যশস্য বোঝাই জাহাজ কৃষ্ণসাগরের পথ ধরে আফ্রিকার দিকে যাবে। ইউক্রেন জানিয়েছে, জাহাজগুলোর সামনে পিছনে এসকর্ট জাহাজ থাকবে। তারাই নিরাপদ পথ দেখিয়ে খাদ্যবোঝাই জাহাজগুলোকে নিয়ে যাবে।

বস্তুত, এসকর্ট জাহাজগুলোতে অত্যাধুনিক যন্ত্র লাগানো থাকবে। যার সাহায্যে বোঝা যাবে, জলের তলায় কোথাও কোনো মাইন বা বাধা আছে কি না।

তুরস্কের ইস্তাম্বুলে একটি যৌথ সমন্বয় সেন্টারও তৈরি করা হয়েছে। বুধবার তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী তার উদ্বোধন করে বলেছেন, পুরো বিশ্বের চোখ ওই সেন্টারের দিকে থাকবে। কর্মীদের সে কথা মনে রাখতে হবে। ওই সমন্বয় সেন্টারের সঙ্গে যোগাযোগের মাধ্যমেই খাদ্যশস্য নিয়ে জাহাজগুলো কৃষ্ণসাগরে নামবে বলে তিনি জানিয়েছেন।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর ইউক্রেনের বন্দরগুলো বন্ধ হয়ে গেছিল। যার জেরে ইউক্রেনের খাদ্যশস্য বাইরে যেতে পারছিল না। রাশিয়া দাবি করেছিল, ইউক্রেন কৃষ্ণসাগরে মাইন পেতে রেখেছে।

ইউক্রেনের দাবি ছিল, রাশিয়া কৃষ্ণসাগরে অবরোধ তৈরি করেছে। দুই দেশের মধ্যে এনিয়ে তীব্র বিতর্ক হয়েছে। অন্যদিকে আফ্রিকাসহ একাধিক দেশে খাদ্য সংকট শুরু হয়। অবশেষে সেই সমস্যার একটি সাময়িক সমাধানসূত্রে পৌঁছানো গেছে। যদিও ইউক্রেনের অভিযোগ, এই পরিস্থিতিতেও রাশিয়া ওডেসার মতো বন্দরে মিসাইল হামলা চালাচ্ছে। ফলে বন্দরে কাজ করতে সমস্যা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত