আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

সরাসরি সম্মেলন করতে সম্মত বাইডেন-শি

সরাসরি সম্মেলন করতে সম্মত বাইডেন-শি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বৃহস্পতিবার (২৮ জুলাই) দীর্ঘ ফোনালাপ চলাকালে তাদের মধ্যে প্রথম সরাসরি সম্মেলনের আয়োজন করার ব্যাপারে সম্মত হয়েছেন। এ সময় তারা কয়েকবার উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েন। সেখানে শি তাইওয়ানের ব্যাপারে ‘আগুন নিয়ে না খেলার’ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

দেড় বছর আগে বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে এটি তাদের মধ্যে পঞ্চম টেলিফোন বা ভিডিও কল হলেও সম্মেলনটি হবে নেতা হিসেবে তাদের প্রথম সরাসরি বৈঠক। সম্মেলনের সময় বা স্থানের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, বাইডেন ও শি সরাসরি বৈঠকের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সম্মেলন আয়োজনে পারস্পরিক সুবিধাজনক সময় খুঁজে বের করতে কাজ করার ব্যাপারে তাদের কর্মকর্তাদের তারা সম্মতি জানান।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক ক্ষমতাধর দেশের মধ্যে অনেক বিরোধপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ায় উভয় পক্ষ এ ফোনালাপকে উত্তেজনাপূর্ণ হিসেবে অভিহিত করেন। তারা দুই ঘণ্টা ১৭ মিনিট ধরে টেলিফোনে কথা বলেন।

চীনের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, শি তাইওয়ানের ব্যাপারে যুক্তরাষ্ট্রের নীতির বিষয়ে কঠোর বাক্য উচ্চারণ করেন। গণতান্ত্রিক এ দ্বীপ দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। এদিকে চীন তাইওয়ান দ্বীপকে তাদের দেশের ভূখণ্ডের অংশ বিবেচনা করে।

এ সময় বাইডেনকে উদ্দেশ্য করে শি বলেন, তাইওয়ানের ব্যাপারে ‘যারা আগুন নিয়ে খেলবে’ অবশেষে তাদের হাত পুড়ে যাবে। আমি আশা করছি যুক্তরাষ্ট্র তা পুরোপুরি উপলব্ধি করতে পেরেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত