আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ছেলেকে নিয়ে গর্বিত নন ইলন মাস্কের বাবা

ছেলেকে নিয়ে গর্বিত নন ইলন মাস্কের বাবা

সন্তান বিশ্বের শীর্ষ ধনী হলেও তাকে নিয়ে গর্ব করেন না বলে জানালেন ইলন মাস্কের বাবা ইরল মাস্ক। সোমবার (১ আগস্ট) একটি অস্ট্রেলিয়ান রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এ মনোভাবের কথা জানান ইরল মাস্ক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, কাইল অ্যান্ড জ্যাকি ও শো'র ২০ মিনিটের ওই সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেন ইরল মাস্ক। এ সময় উঠে আসে ইলনের ছোটভাই কিম্বালের প্রসঙ্গও।

ইলনকে নিয়ে গর্বিত কিনা এমন প্রশ্নের জবাবে ইরল বলেন, না আমরা এমন একটা পরিবার, যার নানা ধরনের কার্যকলাপের লম্বা ইতিহাস আছে। এমন না যে আমরা হুট করে কিছু একটা করা শুরু করেছি।

৭৬ বছর বয়সী ইরল বলেন, ছোটবেলা থেকেই বাবার সঙ্গে তিন ভাইবোন- ইলন, কিম্বাল, ও টোসকা- দেশবিদেশ ঘুরে বেড়িয়েছেন। তারা অনেক কিছু দেখেছে, আমরা একসঙ্গে অনেক কিছু করেছি। কিন্তু ইলন আসলে সে সীমা ছাড়িয়ে গেছে।  

ইরল মাস্ক জানান, ইলন মাস্ক কখনো নিজের কাজ নিয়ে বেশি খুশি ছিলেন না। কারণ কোম্পানির কাজ বিষয়ে ইলন সবসময় ভাবেন তিনি নির্ধারিত সময়সূচির পেছনে পড়ে গেছেন।

ইরল মনে করেন, ইলন ভাবে আজকের সাফল্য আরও পাঁচ বছর আগে অর্জন করা উচিত ছিল।

ইলন মাস্ক তিনবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী জাস্টিন উইলসন ও অভিনেত্রী টালুলাহ রাইলি'র সঙ্গে দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তার সন্তানের সংখ্যা নয়জন। এছাড়া সঙ্গীতশিল্পী গ্রাইমস, অভিনেত্রী অ্যাম্বার হার্ডসহ আরও অনেক সেলিব্রিটির সঙ্গে সম্পর্ক ছিল টেসলা ও স্পেসএক্স প্রতিষ্ঠাতার।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত