আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

গরুর মূত্র ও গোবর থেকে প্রসাধনী!

গরুর মূত্র ও গোবর থেকে প্রসাধনী!

ভারতে নোংরা মলমুত্র ব্যবহার ঘৃণ্য কাজ

হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে বহুদিন ধরেই
অনেকের কাছে গরু পবিত্র প্রাণী।
আর গরুর দেহের নানা বর্জ্য ব্যবহার
করে বিভিন্ন সামগ্রী তৈরি করার রীতিও
প্রচলিত রয়েছে। এ ধারায় নতুন মাত্রা
দিয়েছে গরুর মূত্র ও গোবর থেকে
প্রসাধনী সামগ্রী তৈরি। পঞ্চগাভি
আয়ুর্বেদিক নামে একটি প্রতিষ্ঠান গরুর
মূত্র, গোবর ও গরুর দুধ থেকে নানা
সামগ্রী প্রস্তুত করছে। তারা এসব
পণ্যের জনপ্রিয়তা বাড়ানো ও
বিপননের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের
সহায়তা নিচ্ছে।
তবে চিকিৎসকরা এসব পণ্য সম্পর্কে
সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন
এবং তা সবার জন্য ভালো নয় বলে
জানিয়েছেন। এসব পণ্যে বিশেষ কিছু
অ্যান্টি ব্যাক্টেরিয়াল পদার্থ রয়েছে, যা
সঠিক মাত্রায় ব্যবহার করা না হলে
সংবেদনশীল ত্বকের ক্ষতি হতে
পারে বলে জানিয়েছেন তারা। এছাড়া
আয়ুর্বেদিক পণ্যসহ কোনো চিকিৎসা
সামগ্রীই নিজে নিজে পছন্দ করে
ব্যবহার করা উচিত নয় বলে জানিয়েছেন
ড. রোহিত বার্তেক।
দিল্লির বিভিন্ন শপিং মলে একটি পৃথক
শেলফে বিক্রি করা হচ্ছে কিছু
প্রসাধনী। আপাতদৃষ্টিতে এসব পণ্য
দেখতে অন্য সাধারণ সাবান, শ্যাম্পু,
স্ক্রাব, পিউরিফায়ার ও মেঝে পরিষ্কারক
মনে হতে পারে। কিন্তু বাস্তবে একটু
খেয়াল করে দেখলে বোঝা যাবে
এগুলো সাধারণ পণ্য নয়। এসব পণ্য তৈরি
হয়েছে গরুর মূত্র, গোবর ও দুধ
থেকে।
হোলি কাউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা
অনুরাধা মোদি। ৫৫ বছর বয়সী এ
ব্যবসায়ী এসব পণ্য শহুরে
ক্রেতাদের কাছে জনপ্রিয় করার
চেষ্টা করছেন। তিনি জানান, আমি তিন
বছর আগে প্রথম গরুর মূত্র দিয়ে
প্রস্তুত পণ্য ব্যবহার করি। আমি বুঝতে
পারি পণ্যটির মাণ অসাধারণ। বিশেষ করে
ফেস প্যাক, শ্যাম্পু ও সাবান। আর
পণ্যগুলোর প্যাকেটও বিশেষ
ধরনের। এ কারণেই আমি পণ্যগুলো
বাজারজাত করতে আগ্রহী হয়েছি।’
বর্তমানে গরুর মূত্র, গোবর ও দুধ
থেকে প্রস্তুত যেসব পণ্য বাজারজাত
করা হচ্ছে তার মধ্যে রয়েছে-১. গাউ
আর্ক (গরুর পরিশোধিত মূত্র), মূল্য ৫০
রুপি (২০০ মিলি)
২. সাবান, ৭৫ গ্রাম বারের মূল্য ১৩ রুপি
৩. নাকের ড্রপ, ১৫ মিলি বোতলের
মূল্য ৬০ রুপি
৪. ফেস প্যাক, ২০০ গ্রাম প্যাকের মূল্য
১০০ রুপি
৫. হেয়ার টনিক, ১০০ মিলি বোতলের
মূল্য ৫৫ রুপি। সূত্র : হিন্দুস্থান টাইমস

শেয়ার করুন

পাঠকের মতামত