আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ন্যান্সি পেলোসি তাইওয়ানের পার্লামেন্টে, মার্কিন দূতকে তলব চীনের

ন্যান্সি পেলোসি তাইওয়ানের পার্লামেন্টে, মার্কিন দূতকে তলব চীনের

চীনা হুমকির মুখে রাতে তাইওয়ানে নেমে বুধবার সকালে দেশটির পার্লামেন্টে গেছেন যুক্তরাষ্ট্রের স্পিকার ও দেশটির ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব ন্যান্সি পেলোসি।

পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে সংসদীয় আদান-প্রদান তিনি আরো বাড়াতে চান।

একই সাথে তার বক্তৃতায় তিনি তাইওয়ানকে 'বিশ্বের অন্যতম মুক্ত সমাজ' আখ্যায়িত করেছেন।

তাইওয়ানের পার্লামেন্টে যুক্তরাষ্ট্রের অন্যতম এই শীর্ষ নেতাকে স্বাগত জানান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট সাই খাই চং।

তার এ সফরের প্রতিবাদ জানাতে বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

তিয়ানানমেন স্কয়ারে পেলোসি
তাইওয়ান পার্লামেন্টে ন্যান্সি পেলোসি ১৯৮৯ সালে ছাত্র বিক্ষোভে গণহত্যার দু বছর পর বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ার সফরের স্মৃতির কথা উল্লেখ করেছেন।

আমরা সেখানে মানবাধিকার বিষয়ে বিবৃতি দিতে গিয়েছিলাম। আমাদের সফরের বিষয় ছিল নিরাপত্তা ইস্যুতে। বহু বছর ধরে নিরাপত্তা, অর্থনীতি আর গভর্ন্যান্সই গুরুত্বপূর্ণ বিষয়, তাইওয়ান পার্লামেন্টের ডেপুটি স্পিকারকে বলেন তিনি।

আজ আর কোথায় যাবেন পেলোসি?
পার্লামেন্টে ডেপুটি স্পিকারের সাথে বৈঠক ছাড়াও তাইওয়ানের প্রেসিডেন্টের সাথেও সাক্ষাতের কর্মসূচি রয়েছে ন্যান্সি পেলোসির।

এর বাইরে তাইপে'র নাগরিক সমাজের প্রতিনিধি এবং ব্যবসায়ীদের সাথেও বৈঠক করবেন তিনি।

সেখানকার গণমাধ্যমের খবর অনুযায়ী তিনি তাইপে'র হিউম্যান রাইটস পার্কে তিনজন সুপরিচিত গণতন্ত্রপন্থী অধিকার নেতার সাথে সাক্ষাত করবেন।

এছাড়া তাইওয়ানের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান টিএসএমসির চেয়ারম্যান মার্ক লিউ'র সাথে দেখা করবেন তিনি।

আরো পণ্য আমদানি নিষিদ্ধ করলো চীন
ন্যান্সি পেলোসির তাইপে সফরের প্রতিক্রিয়ায় আরো বেশ কিছু পণ্য তাইওয়ান থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন।

বুধবার ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয় তাইওয়ান থেকে বেশ কিছু ফল, দু ধরনের মাছ ও বালু আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয়।

এর আগে রাতেই এ ধরনের আরেকটি নিষেধাজ্ঞার কথা জানিয়েছিল বেইজিং কর্তৃপক্ষ যার আওতায় ছিল বিস্কুট ও কনফেকশনারী দ্রব্যসহ বেশ কিছু পণ্য।

চীনের সাথে তাইওয়ানের বাণিজ্য সম্পর্ক অনেক গভীর এবং তাইওয়ানের রফতানির প্রায় ত্রিশ ভাগই চীনে হয়ে থাকে। দেশ দুটি একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।

যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে- চীনের হুমকি
ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে কূটনৈতিক নানা পাল্টা পদক্ষেপ নিচ্ছে চীন।

চীনের সরকারি বার্তা সংস্থার খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ করেছেন চীনের ভাইস ফরেন মিনিস্টার।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে তার ভুলের মূল্য দিতে হবে এবং ওয়াশিংটনকে পেলোসির সফরের প্রতিক্রিয়া সামাল দিতে বাস্তব পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত