আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়া প্রধান কিমের যুদ্ধের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তর কোরিয়া প্রধান কিমের যুদ্ধের হুঁশিয়ারি

ছবি: এলএবাংলাটাইমস

আবারও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। দেশের রাষ্ট্রীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী কিং জং উন  ঘোষণা করেছেন, দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনও রকম যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।

পারমাণবিক যুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার ক্ষমতা উত্তর কোরিয়ার রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গত ২৭ জুলাই কোরিয়ার যুদ্ধ বিরতির ৬৯তম বর্ষ পালন করা হচ্ছিল। সেই সময়ই এই ঘোষণা করেন দেশের স্বৈরাচারী শাসক কিম জং উন। সূত্রের খবর ২০১৭ সালের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে পারে। সেই বিষয়ও ওই অনুষ্ঠানে ইঙ্গিত দিয়ে রেখেছেন কিম জং উন। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী  সশস্ত্র বাহিনী যে কোনও সংকট প্রতিহত করার বিষয়ে পুরোপুরি তৈরি রয়েছে। দেশের পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা ও প্রকল্প স্বয়ংসম্পূর্ণ। চরম শক্তির বিরুদ্ধেও দেশের পারমাণবিক শক্তি ব্যবহার করা যাবে। আর তাতে সাফল্য আসবে। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি নিয়ে এতটাই আশাবাদী কিং জং উন। এই দিনের অনুষ্ঠানে তিনি বলেন, ২০১৭ সাল থেকেই পিয়ং ইয়ং প্রথম পারমাণবিক পরীক্ষ করার প্রস্তুতি নিচ্ছে। যা বর্তমানে শেষ পর্যায়ের রয়েছে। কিং-এর এই ঘোষণার আগেই দক্ষিণ কোরিয়া আর আমেরিকারও এই দাবি করেছিল। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত