আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গাজা ইস্যুতে ইসরাইলের প্রশংসায় ‘পঞ্চমুখ’ বাইডেন

গাজা ইস্যুতে ইসরাইলের প্রশংসায় ‘পঞ্চমুখ’ বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন  ইসরাইলি জনগণের ‘অগণিত জীবন’ বাঁচানোর জন্য ইসরাইল সরকারের ব্যাপক প্রশংসা করেছেন।  রোববার হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বাইডেন এই মন্তব্য করেন। 
বাইডেন বলেন, গত কয়েকদিন ধরে ইসরাইল ইসলামিক জিহাদ গ্রুপের নির্বিচারে রকেট হামলা থেকে নিজেদের জনগণকে রক্ষা করেছে।

তিনি আরও বলেন, ইসরাইলকে আয়রন ডোমের মাধ্যমে সহায়তা করতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। আয়রন ডোম শত শত রকেট প্রতিহত করে অগণিত জীবন বাঁচিয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। 

বিবৃতিতে বাইডেন আরও বলেন, ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার ও  নিরাপত্তার প্রতি আমার সমর্থন দীর্ঘস্থায়ী এবং অটল। আমি প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড এবং তার সরকারের দৃঢ় নেতৃত্বের প্রশংসা করি।

তিনি আরও বলেন, গাজায় বেসামরিক হতাহতের খবর দুঃখজনক…..আমরা যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার জন্য এবং যুদ্ধ কমার সঙ্গে সঙ্গে গাজায় জ্বালানি ও মানবিক সরবরাহ নিশ্চিত করার জন্য সব পক্ষকে আহ্বান জানাই।

তিনি আরও বলেন, ইসরাইল ও পশ্চিম তীরে আমার সাম্প্রতিক সফরের সময় আমি যেমন স্পষ্ট করেছিলাম যে ইসরাইলি এবং ফিলিস্তিনিরা উভয়েই নিরাপদে বসবাস করার এবং স্বাধীনতা, সমৃদ্ধি ও গণতন্ত্রের সমান ব্যবস্থা উপভোগ করার যোগ্য। আমার প্রশাসন সেই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করতে এবং ফিলিস্তিনি ও ইসরাইলিদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমার সফরের সময় থেকে শুরু হওয়া উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য ইসরাইলি এবং ফিলিস্তিনি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখবে। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মিশরের মধ্যমস্থতায় স্থানীয় সময় রোববার সন্ধ্যা থেকে অস্ত্র বিরতিতে সম্মত হয়েছে ইসরাইল।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত