আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইমরান খানের চিফ অফ স্টাফ গ্রেফতার

রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইমরান খানের চিফ অফ স্টাফ গ্রেফতার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের সময়ের চিফ অফ স্টাফ শাহবাজ গিলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনেছে দেশটির বর্তমান জোট সরকার।

শাহবাজকে গ্রেফতারের বিষয়টি মঙ্গলবার নিশ্চিত করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে উস্কে দেয়ার অভিযোগে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেফতার করেছে। তাকে ‘নিয়ম মেনেই’ গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তাকে বুধবার আদালতে তোলা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, পিটিআইয়ের এ নেতার বিরুদ্ধে রাষ্ট্রের পক্ষ থেকে এফআইআর দাখিল করা হয়েছে।

তবে পিটিআইয়ের অপর নেতা ফোয়াদ চৌধুরী অভিযোগ করেছেন, শাহবাজ গিলকে বানিগালা চক থেকে অজ্ঞাতনামা কিছু ব্যক্তি নম্বরবিহীন গাড়িতে করে ‘অপহরণ’ করেছে।

তথ্যমন্ত্রী মরিয়ম আউরঙ্গজেবকে সাথে নিয়ে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ অভিযোগ করেন, পিটিআই প্রধান ইমরান খান সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। বিদেশী তহবিল মামলা ও তোশাখানা রেফারেন্সে তিনি ‘ফাঁদে’ পড়েছেন বুঝতে পেরেই তিনি এ কাজ করছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূর্বপরিকল্পিতভাবে একটি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে ফোনে যোগ দেন গিল। এ সময়ি তিনি আগে থেকেই তৈরি করা স্ক্রিপ্ট অনুসারে কথা বলেন।

এদিকে, পিটিআই প্রধান ইমরান খান গিলের গ্রেফতারকে ‘অপহরণ’ হিসেবে বর্ণনা করেছেন। এক টুইট পোস্টে তিনি বলেন, ‘গিলের গ্রেফতার একটা অপহরণ, এটা গ্রেফতার নয়। গণতান্ত্রিক দেশে এরকম একটা লজ্জাজনক ঘটনা ঘটতে পারে? রাজনৈতিক কর্মীদের সাথে শত্রুর মতো ব্যবহার করা হচ্ছে।’

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত