আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

বুর্জ খলিফাকে ঘিরে তৈরি হবে ঝুলন্ত শহর

বুর্জ খলিফাকে ঘিরে তৈরি হবে ঝুলন্ত শহর

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাকে কেন্দ্রে করে বৃত্তাকার বলয় নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এমন পরিকল্পনা প্রকাশ করেছে একটি নির্মাণ সংস্থা। ‘জেডএনইরা স্পেস’ নামের ওই নির্মাণ সংস্থার স্থপতিদের পরিকল্পনায় উঠে এসেছে এমন একটি স্থাপত্য যা অনেকটাই ঝুলন্ত শহরের মতো। মাটি থেকে উচ্চতা হবে ৫৫০ মিটার, পরিধি তিন কিলোমিটার।

ইনস্টাগ্রামে পরিকল্পিত স্থাপত্যটির সম্ভাব্য ছবি প্রকাশ করে জেডএনইরা স্পেস জানায়, জনঘনত্ব যেন বাসযোগ্যতা কমিয়ে না ফেলে তা নিশ্চিত করতে এমন পরিকল্পনা করেছেন তারা। বিষয়টিকে তারা বলছেন উল্লম্ব নগরায়ন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বলয়টির মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বাড়ি ও দোকানপাট। থাকবে অনুষ্ঠানগৃহ ও বিনোদনের জায়গাও। সাধারণ বহুতলে বহু মানুষ বসবাস করলেও তাদের মধ্যে যোগাযোগ বিশেষ থাকে না। এই উল্লম্ব নগরে সেই সমস্যা দূর হবে বলেই আশা স্থপতিদের।

পুরো কাঠামোটির নিচে থাকবে একটি ঝুলন্ত রেলপথও। সেখানে চলাচল করবে ছোট ছোট রেলকামরার মতো যান। যাওয়া যাবে এক স্থান থেকে অন্য স্থানে। তবে এখনও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানায়নি দুবাই কর্তৃপক্ষ।

-ঢাকা পোস্ট

শেয়ার করুন

পাঠকের মতামত