আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে সৌদি আরব!

যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে সৌদি আরব!

ছবি: এলএবাংলাটাইমস

তেলের দাম বাড়ায় সৌদি আরবের অর্থনৈতিক প্রবৃদ্ধি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে শুরু করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দাবি এমনই।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে আর্থিক সংস্থাটি পূর্বাভাস দিয়েছে, ২০২২ সালে সৌদির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৭ দশমিক ৬ শতাংশ বাড়তে পারে। গেল প্রায় এক দশকের মধ্যে যা সবচেয়ে দ্রুতগতির।

এরইমধ্যে ২০২৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির পূর্বাভাস দেয়া হয়েছে। প্রকৃত দেশীয় জিডিপির হিসাব ধরা হয়েছে ২ দশমিক ৩ শতাংশ। যা আগের বছরের তুলনায় কম। বছরখানেক আগে দেশটির প্রকৃত দেশীয় জিডিপি ছিল ৫ দশমিক ৭ শতাংশ।

২০২০ সালে করোনা মহামারির পর থেকে সৌদির জিডিপির প্রবৃদ্ধি মারাত্মক ধাক্কা খেতে শুরু করে। তখন সৌদি অর্থনীতি ৩ দশমিক ৪ শতাংশ সংকুচিত হয়ে যায়। যুক্তরাষ্ট্রে এই সংকোচন ছিল ২ দশমিক ৩ শতাংশ।

আইএমএফের প্রতিবেদন জানিয়েছে, চলতি বছরে সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া অর্থনীতির একটি হতে যাচ্ছে সৌদি আরব। এরইমধ্যে দেশটিতে ব্যবসাবান্ধব বড় ধরনের সংস্কারের পদক্ষেপ নেয়া হয়েছে। আবার ইউক্রেন যুদ্ধের কারণে সৌদি তেলের বাজারও চাঙ্গা। বিভিন্ন দেশে জ্বালানির মূল্য আকাশছোঁয়া। সেই সুযোগ নিচ্ছে সৌদি আরব।

চলতি বছরে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটির গড় মুদ্রাস্ফীতি ঘটতে পারে ৬ দশমিক ৬ শতাংশ। বর্তমানে যা সাড়ে ৮ শতাংশ হারে রয়েছে। আর পুরো বছরে সৌদি মুদ্রাস্ফীতি হতে পারে ২ দশমিক ৮ শতাংশ।

এল এবাংলাটাইমস /এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত