আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ অব্যাহত রাখার ঘোষণা তাইওয়ানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ অব্যাহত রাখার ঘোষণা তাইওয়ানের

ছবি: এলএবাংলাটাইমস

প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ অব্যাহত রাখবে তাইওয়ান। মঙ্গলবার (২৩ আগস্ট) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সফরকারী দলের সঙ্গে আলাপকালে অঞ্চলটির এমন অবস্থানের কথা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সাই ইং-ওয়েন বলেন, তাইওয়ান কর্তৃত্ববাদী সম্প্রসারণবাদের মুখে সামনের সারিতে দাঁড়িয়ে আছে। ফলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। এই ফ্রন্টে ওয়াশিংটনের সঙ্গে কাজ চালিয়ে যাবে তাইপে।

এদিকে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে বাণিজ্য আলোচনার তীব্র বিরোধিতা করেছে চীন। একইসঙ্গে নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বেইজিং। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সাম্প্রতিক তাইওয়ান সফরকে কেন্দ্র করে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মনে করেন, তাইওয়ানে যুদ্ধ উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, চীন তাইওয়ানে হামলার চেষ্টা করলে এই সুযোগে তাইপের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করবে ওয়াশিংটন। উল্লেখ্য, স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে বিবেচনা করে চীন। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও অঞ্চলটিকে নিজেদের আওতায় রাখতে চায় বেইজিং।

এলএবাংলাটাইমস /এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত