আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

তীব্র গ্যাস সংকটের মুখে ইউরোপের কয়েকটি দেশ

তীব্র গ্যাস সংকটের মুখে ইউরোপের কয়েকটি দেশ

ছবি: এলএবাংলাটাইমস

ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি সংকটে পড়েছে ইউরোপের বেশির ভাগ দেশ। ইউরোপীয়রা তাদের আয়ের এক-দশমাংশ জ্বালানিতে ব্যয় করছে।

ধনী পরিবারগুলোতে সাধারণত বড় বাড়ি ও গাড়ি থাকে। যদিও জ্বালানির ব্যয় বৃদ্ধি তাদের জন্য বড় ধরনের সমস্যার কারণ না হলেও মধ্যবিত্তদের ওপর এর প্রত্যক্ষ প্রভাব পড়ে। সংগত কারণেই গরিবদের জ্বালানি খরচ তাদের বাজেটের তুলনায় বেড়ে গেছে।

ইউরোপের পূর্বাঞ্চলের সাবেক দরিদ্র কমিউনিস্ট দেশগুলো সমৃদ্ধ নর্ডিক উত্তরের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ। তাছাড়া দেশগুলোর ঝুঁকিতে থাকার অন্যতম কারণ হলো প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীলতা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এরই মধ্যে গ্যাসের পাইকারি মূল্য দ্বিগুণ হয়েছে। একসঙ্গে কয়লার দামও বেড়েছে।

এদিকে নবায়নযোগ্য জ্বালানির মূল্য অপরিবর্তিত রয়েছে। কিছু কিছু দেশ রয়েছে যেখানে জ্বালানির দামে খুব বেশি পরিবর্তন আনা হয় না। ঐ অঞ্চলের অধিকাংশ দেশের জ্বালানি আসে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে। ফলে যেসব দেশ মূলত প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

ভ্যান বুরডেন বলেন, ‘এই সমস্যার সমাধানে আমাদের হয়তো কয়েকটি শীত পার হয়ে যেতে পারে। একই ধরনের কথা বলেছেন বেলজিয়ামের জ্বালানিমন্ত্রী তিনে ভ্যান ডের স্ট্রেটেন।

তিনি সবাইকে সতর্ক করেছেন যে, প্রাকৃতিক গ্যাসের দাম না কমলে আগামী ৫ বা ১০টি শীত ইউরোপের জন্য সংকটময় হতে পারে। ইউক্রেনের সঙ্গে ভালো সম্পর্ক বিদ্যমান এমন দেশগুলো যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার তেল এবং গ্যাস আমদানি কমিয়ে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে।

অথচ গত বছর ইউরোপে ৪০ শতাংশ গ্যাস সরবরাহ করেছে রাশিয়া। ভ্যান ডের স্ট্রেটেন এক টুইট বার্তায় লিখেছেন, অবিলম্বে ইউরোপে গ্যাসের দাম কমানো জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘আমরা যদি কিছু না করি তাহলে আগামীতে আমাদের জন্য ভয়ানক দিন অপেক্ষা করছে। চলতি সপ্তাহে ইউরোপে বিদ্যুতের দামও বেড়ে গেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত