আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ দেখেও নিরব চীন

তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ দেখেও নিরব চীন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রণালী দিয়ে তাদের দুটি মিসাইলবাহী জাহাজ চালিয়ে নিয়ে গেলেও চীন বিষয়টি নিয়ে একেবারেই চুপ আছে।

আগস্টের শুরুতে যখন যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে আসেন তখন তাইওয়ানকে ঘিরে নিজেদের সবচেয়ে বড় সামরিক প্রশিক্ষণ চালায় চীন। 

এমন উত্তেজনার মধ্যেই রোববার যুক্তরাষ্ট্রের মিসাইল বহনকারী দুটি যুদ্ধ জাহাজ তাইওয়ান প্রণালী দিয়ে পার হয়। 

এর আগে যখন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালি দিয়ে গেছে তখন শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে চীন।

বিষয়টি নিয়ে চীন কেন খুব বেশি প্রতিক্রিয়া দেখায়নি এর কারণ ব্যাখ্যা করে এ বিশ্লেষক বলেন, এর তিনটি কারণ থাকতে পারে। 

প্রথমটি হলো- চীন খুব সম্ভবত আন্তর্জাতিক প্রতিক্রিয়ার বিষয়টি চিন্তা করে নিজেরা প্রতিক্রিয়া জানায়নি। কারণ আন্তর্জাতিকভাবে তখন বলা হতে পারে; তাইওয়ান প্রণালীর বেশিরভাগ হলো আন্তর্জাতিক সমুদ্রসীমার ভেতর। যদি চীন এ যুদ্ধ জাহাজটি আটকানোর চেস্টা করত তাহলে বিষয়টি অন্য দেশের জাহাজ যাওয়ার ক্ষেত্রেও হুমকি হিসেবে ধরত আন্তর্জাতিক সম্প্রদায়। 

দ্বিতীয় কারণ হলো- ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে আসার পর  যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক যোগাযোগ বন্ধ করে দিয়েছে চীন। যোগাযোগ না থাকায় এখন যদি তারা যুক্তরাষ্ট্রের জাহাজের বিরুদ্ধে  ব্যবস্থা নেয় তাহলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। 

তৃতীয় কারণটি হতে পারে- যুক্তরাষ্ট্র ও চীন সামরিক দিক ছাড়া আরও অন্যন্য ক্ষেত্রে একইসঙ্গে কাজ করে। চীন চায় না এই সম্পর্ক খারাপ হয়ে যাক। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত