আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

যেমন দেখা গেল সুপারমুন

যেমন দেখা গেল সুপারমুন

প্রতিদিনের চেয়ে আকারে চোখে পড়ার মতোই
বড়। আর গায়ে লালচে আভা। আকাশে দেখা যাচ্ছে
‘সুপারমুন’ নামে পরিচিত এ রকম হৃষ্টপুষ্ট চাঁদ। একই
সময়ে চন্দ্রগ্রহণ এবং সারা বছরের মধ্যে
পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকা পূর্ণিমার চাঁদ—এ দুটি
বিরল মহাজাগতিক ঘটনার সমন্বয়েই উপগ্রহটির রং ও
আকারে এই পরিবর্তন। আর তা দেখার জন্য সাড়া
পড়েছে বিশ্বজুড়ে শখের আকাশ
পর্যবেক্ষণকারীদের মধ্যে। খবর রয়টার্সের।
বিশ্বের বিভিন্ন প্রান্তে গতকাল রোববার রাত
থেকে শুরু হয় সুপারমুনের উপস্থিতি। কোথাও
কোথাও আজ সোমবারও এর দেখা মিলবে।
স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বলও এই চাঁদ।
আকাশপ্রেমীরা উচ্ছ্বসিত ‘সুপারমুন’ দেখতে
পেয়ে। চন্দ্রগ্রহণের কারণে চাঁদের এ ধরনের
অবস্থার নাম ‘ব্লাড মুন’। তবে এবারের চন্দ্রগ্রহণ
বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না। ‘ব্লাড মুন’
দেখেছেন কেবল পশ্চিম গোলার্ধের
অধিবাসীরাই।
আকাশ পরিষ্কার থাকা সাপেক্ষে ‘সুপারমুন’ ও ‘ব্লাড
মুন’ উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও
পশ্চিম এশিয়ার কয়েকটি অংশ এবং পূর্বাঞ্চলীয়
প্রশান্ত মহাসাগর এলাকায় দৃশ্যমান হয়।
যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় রোববার রাত ৮টা ১১
মিনিটে (পূর্বাঞ্চলীয় সময়) চন্দ্রগ্রহণ শুরু হয়।
পূর্ণগ্রাস হয় দুই ঘণ্টা পর এবং তা চলে ১ ঘণ্টা ১২
মিনিট।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, একই সঙ্গে
‘সুপারমুন’ ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ঘটনা এবার ৩০
বছরেরও বেশি সময় পর ঘটছে। ২০১৮ সাল পর্যন্ত
আর কোনো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে না। আর
একই সঙ্গে সুপারমুন-চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০৩৩
সালে।
গতকাল রাতে চন্দ্রগ্রহণের সময় চাঁদের অনন্য সাদা
আভা ধীরে ধীরে লালচে রং নেয়। এই রং
বদলের কারণ, পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যালোকের
বিক্ষেপণ।
সুপারমুনের টেকনিক্যাল নাম হচ্ছে ‘পেরিজি মুন’।
পেরিগি অর্থ হচ্ছে ‘পৃথিবীর নিকটতম’।
চাঁদ সম্পূর্ণ গোলাকার নয় বলে পৃথিবী থেকে এর
দূরত্ব প্রায় ৪৯ হাজার ৯০০ কিলোমিটার কম-বেশি হয়।
আর একমাত্র এ উপগ্রহটি প্রতি ২৭ দিন অন্তর
পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবীর সবচেয়ে
কাছের যে বিন্দুতে (পেরিজি) চাঁদ আসে, তার
দূরত্ব ৩ লাখ ৬৩ হাজার ১০৪ কিলোমিটার।
আর সবচেয়ে দূরে (অ্যাপোজি) যে বিন্দুতে চাঁদ
অবস্থান করতে পারে, তার দূরত্ব ৪ লাখ ৬ হাজার ৬৯৬
কিলোমিটার। পেরিজির সময় চাঁদ ও পৃথিবীর দূরত্ব
যখন সবচেয়ে কম হয়, তখনই ঘটনাচক্রে পূর্ণিমা
হলে চাঁদকে স্বাভাবিকের থেকে বড় ও উজ্জ্বল
দেখায়। এটিই ‘সুপারমুন’।
প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন থেকে দেখা
সুপারমুন।
কলম্বিয়ার লস আন্দিজ পর্বত মালার পেছনে
থেকে উঁকি দিচ্ছে সুপারমুন।

শেয়ার করুন

পাঠকের মতামত