আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

অস্ত্র বিক্রিতে রাশিয়া-চীনের চেয়ে পিছিয়ে যুক্তরাষ্ট্র!

অস্ত্র বিক্রিতে রাশিয়া-চীনের চেয়ে পিছিয়ে যুক্তরাষ্ট্র!

ছবি: এলএবাংলাটাইমস

অস্ত্র বিক্রির ক্ষেত্রে রাশিয়া ও চীনের চেয়ে পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। রুশ সংবাদমাধ্যম আরটি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্র বিক্রির ক্ষেত্রে উচ্চ দাম ও অনুমোদন সংক্রান্ত জটিলতা ওয়াশিংটনের উদ্বেগের কারণ। কারণ কোনো দেশের অস্ত্র বিক্রির আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পেন্টাগনের মাধ্যমে কার্যকর করা হয় এবং কংগ্রেসের সম্মতির প্রয়োজন হয়। এই কারণেই চীন এবং রাশিয়ার সঙ্গে অস্ত্র বিক্রির প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র খানিকটা বেকায়দায় রয়েছে। 

এদিকে, চীনের সাথে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউক্রেনের সংঘাত পেন্টাগনকে ওয়াশিংটনের মিত্রদের কাছে অস্ত্র বিক্রির সুবিধার্থে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করতে প্ররোচিত করেছে বলে এক সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন।

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি সম্প্রতি তাইওয়ান সফর করেন। তার ওই সফর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা শুরু হয়।

তাইওয়ানের চারপাশে বড় ধরনের সামরিক মহড়া চালায় বেইজিং। এমন পরিস্থিতিতেই তাইওয়ানে অস্ত্র বিক্রির ঘোষণা দিল যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র তাইওয়ানে নতুন করে যে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে এর মধ্যে আছে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার জন্য ৬৬ কোটি ৫০ লাখ ডলারের রাডার ওয়ার্নিং সিস্টেম।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত