আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

গ্রীসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি এরদোগানের

গ্রীসের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি এরদোগানের

তুরস্কের প্রতি গ্রীসের সম্ভাব্য হুমকির প্রতিক্রিয়ায় দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান মঙ্গলবার তার সতর্কতা দ্বিগুণ করে বলেছেন, তুরস্কের বাহিনী ‘হঠাৎ কোনো এক রাতে’ চলে আসতে পারে তার মানে হচ্ছে তার প্রতিবেশীর উপর তুরস্কের আক্রমণকে নিছক উড়িয়ে দেয়া যায় না।

ন্যাটো মিত্রের বিরুদ্ধে তুরস্কের সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে, এরদোগান এভাবেই তার অভিব্যক্তিটি আবারো পুনর্ব্যক্ত করেন।

বসনিয়ার রাজধানী সারায়েভোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি যা বলছি, তা স্বপ্ন নয়। যেমনটা আমি বলেছিলাম যে আমরা হঠাৎ করে যেকোনো এক রাতে আসতে পারি (এর মানে) সময় হলে, সত্যিই হঠাৎ যেকোনো আক্রমণ শুরু হয়ে যেতে পারে।’

তুরস্ক এবং গ্রীসের মধ্যে এজিয়ান সাগরের আঞ্চলিক দাবি এবং সেখানকার আকাশসীমা নিয়ে মতবিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে গত কয়েক দশকের পুরনো বিরোধ রয়েছে। এ নিয়ে গত অর্ধশতাব্দীতে অন্তত তিনবার যুদ্ধের প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছিল দেশ দুটি।

আঙ্কারা বলেছে, গ্রীস তুরস্কের এজিয়ান উপকূলরেখার কাছাকাছি দ্বীপগুলোকে সামরিকীকরণ করে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে। তারা পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর মহড়া চলাকালীন গ্রীক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে তুরস্কের যুদ্ধবিমান আটকানোর অভিযোগও করেছে।

তবে এথেন্স তুরস্কের বিরুদ্ধে তাদের আকাশসীমা লঙ্ঘনের পাল্টা অভিযোগ করেছে।

বসনিয়ার প্রেসিডেন্টের তিনজন প্রতিনিধির পাশাপাশি বসে এরদোয়ান আরো বলেন, ‘আমাদের বিরুদ্ধে অবৈধ হুমকি দেয়া হচ্ছে এবং যদি এই অবৈধ হুমকিগুলো চলতে থাকে, তবে তাদের মনে রাখা উচিত, আমাদেরও ধৈর্যের একটা সীমা আছে।’

‘যখন সময় হবে, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কারণ আমাদের বিমানগুলোকে তাদের রাডারে সংযুক্ত করে রাখা মোটেও ভালো কোনো লক্ষণ নয়। গ্রীসের নেয়া এমন পদক্ষেপও ভালো লক্ষণ নয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত