আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

২২ বছর পর ফেনীতে পরিবারের সন্ধান পেলেন পাকিস্তানি তরুণী

২২ বছর পর ফেনীতে পরিবারের সন্ধান পেলেন পাকিস্তানি তরুণী

ফেসবুকে পোস্ট দিয়ে ২২ বছর আগে হারিয়ে যাওয়া পিতৃপরিচয় খুঁজে পেলেন পাকিস্তানি তরুণী তাহরিম রিদা। তার বাবার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার ফাজিলের ঘাট এলাকায়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে রিদা ‘আমাদের ফেনী গ্রুপে’ স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, আমি এখানে আমার বাবার পরিবারের সদস্যদের খুঁজতে এসেছি। আমার বাবা বাংলাদেশের ফেনী থেকে পাকিস্তানে এসেছিলেন। তার নাম মুহাম্মদ কাসিম আজাদ, আমার দাদার নাম তফাজুল হক। ২০০৪ সালে পাকিস্তানে এসে আমার বাবা (আজাদ) আমার মাকে (মেহবুবা) বিয়ে করেন। এরপর বাংলাদেশে ফিরে বাবা অসুস্থ হয়ে মারা যান। বাবার পরিবার সম্পর্কে আমি আর কিছুই জানি না।

গ্রুপে চাচার একটি ছবি দিয়ে তিনি আরও লেখেন, আবু সাদিক আমার বাবার বড় ভাই। যদি কেউ এ পরিবার সম্পর্কে কিছু জানেন, তবে আমাকে জানাবেন। তাহলে আমার পরিবারের সঙ্গে আমার দেখা হবে, এটা হবে আমার জন্য খুবই আনন্দের। রিদার এমন স্ট্যাটাস দেওয়ার ২৩ মিনিটের মধ্যে তার বাবার পরিবারের সদস্যদের সঙ্গে তার পরিচয় হয়। ফুফু ও ফুফাতো বোনের ছেলের সঙ্গে তার কথা হয়।

আমাদের ফেনীর অ্যাডমিন ইমদাদুল হক বলেন, রিদার বাবা দেশে এসে তার মাকে চিঠি পাঠাত। চিঠিতে উল্লেখিত ঠিকানা সংগ্রহ করে ফেনী শব্দ পান রিদা। এরপর গুগলে সার্চ করে জানতে পারেন ফেনী একটি জেলা। পরবর্তী সময়ে তিনি ‘আমাদের ফেনী গ্রুপটি’ পান। ইংরেজিতে বিস্তারিত লিখে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। অ্যাডমিন প্যানেল সেটি বাংলায় অনুবাদ করে আবার পোস্ট দেয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় রিদার বাবার পরিবারের সদস্যদের কাছে বার্তাটি পৌঁছে যায়।

তাহরিম রিদা বাবার পরিবারের সদস্যদের পরিচয় পেয়ে বলেন, ফেনীর মানুষকে কী বলে ধন্যবাদ দেব, সে ভাষা আমার নেই। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত