আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

রাসায়নিক অস্ত্র ব্যবহারে পুতিনকে সতর্ক করলেন বাইডেন

রাসায়নিক অস্ত্র ব্যবহারে পুতিনকে সতর্ক করলেন বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

ইউক্রেন যুদ্ধে রাসায়নিক বা কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে রাশিয়াকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে বাইডেন বলেন, এ ধরনের পদক্ষেপ নিলে তা যুদ্ধের চেহারা পালটে দেবে। তবে রাশিয়া এ ধরনের অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র কী প্রতিক্রিয়া জানাবে তা বলেননি তিনি।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পারমাণবিক বাহিনীতে বিশেষ সতর্ক অবস্থা জারি করেছেন। পশ্চিমাদের আক্রমণাত্মক বিবৃতির কারণে তিনি প্রতিরক্ষা প্রধানদের এই সতর্কতা জারি করতে বলেন।

গত ৮০ বছর ধরে বিশ্বের বুকে হুমকি হিসেবে রয়েছে পারমাণবিক অস্ত্র। রাশিয়ার প্রায় পাঁচ হাজার ৯৭৭টি পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে বলে ধারণা ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের। 

উল্লেখ্য, কৌশলগত পারমাণবিক অস্ত্র বলতে বোঝায় সেগুলোকে, যা তুলনামূলকভাবে স্বল্প দূরত্বে ব্যবহার করা যেতে পারে এবং সর্বাত্মক পারমাণবিক যুদ্ধের ভয় বাড়াতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি একের পর এক এলাকা হাতছাড়া হওয়ায় ইউক্রেনে হামলা নতুন করে জোরদার করেছে রাশিয়া। তবে প্রতিদিনই নতুন নতুন এলাকা পুনরুদ্ধার করছে ইউক্রেন। গত বুধবার পর্যন্ত আট হাজার বর্গকিলোমিটার এলাকা হাতছাড়া হয়েছে রাশিয়ার। পুনরুদ্ধার হওয়া পূর্বাঞ্চলীয় আইজিউম শহর পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সে সময় তিনি শহরটিতে থাকা সেনাদের 'নায়ক' বলে অভিহিত করেন

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত