আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র মারলে ধ্বংসাত্মক পরিণতির হুমকি যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র মারলে ধ্বংসাত্মক পরিণতির হুমকি যুক্তরাষ্ট্রের

ছবি: এলএবাংলাটাইমস

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়া তাদের ধ্বংস ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি একজন কর্মকর্তা বলেছেন, রাশিয়া সীমা অতিক্রম করলে তাদের ধ্বংসাত্মক পরিণতি হবে। যুক্তরাষ্ট্র এর চূড়ান্ত জবাব দেবে।

ওয়াশিংটনের এই হুঁশিয়ারি এমন এক সময় এলো, যার এক দিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মন্তব্য করেছেন- লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝিয়ায় গণভোটের ফল তাদের পক্ষে এলে ওই অঞ্চলগুলো রাশিয়ার পূর্ণাঙ্গ সুরক্ষা পাবে। দৃশ্যত এর মাধ্যমে তিনি পরমাণু অস্ত্র প্রয়োগের হুমকি দেন।

ইউক্রেনের চারটি অঞ্চলে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার গণভোট আজ মঙ্গলবার শেষ হবে। খুব অল্প সময়ের মধ্যেই ভোটের ফল ঘোষিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই অঞ্চলগুলোর বেশিরভাগ বাসিন্দা রুশ ভাষাভাষী হওয়ায় গণভোটে মস্কোর পক্ষেই বিপুল জনরায় দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে।

এমনটি হলে আগামী অল্প দিনের মধ্যেই গণভোটের ফলকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়ে অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত করে নিতে পারে দেশটির পার্লামেন্ট ডুমা। রুশ কর্মকর্তারা এরই মধ্যে কিয়েভ ও তার পশ্চিমা মিত্রদের সতর্ক করে বলেছেন, গণভোটের পর এই চারটি অঞ্চল মস্কোর সঙ্গে যুক্ত হলে সেগুলো নিজেদের ভূখণ্ড হিসেবেই দেখবে রাশিয়া। সেক্ষেত্রে ওই অঞ্চলগুলোতে কোনো ধরনের আক্রমণ রাশিয়ার ওপর হামলা হিসেবে গণ্য হবে এবং তার প্রতিক্রিয়ায় সম্ভব সব পদক্ষেপই নেওয়া হতে পারে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত