আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নর্ড স্ট্রিমের ক্ষতি থেকে যুক্তরাষ্ট্রের লাভবান হওয়ার সুযোগ রয়েছে

নর্ড স্ট্রিমের ক্ষতি থেকে যুক্তরাষ্ট্রের লাভবান হওয়ার সুযোগ রয়েছে

ছবি: এলএবাংলাটাইমস

বাল্টিক সাগরের তলদেশে রাশিয়ার নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনের ক্ষয়ক্ষতি হলে এ থেকে যুক্তরাষ্ট্রের লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

শুক্রবার নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া।

ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, নর্ড স্ট্রিম পাইপলাইন সিস্টেমের ক্ষতি থেকে গ্যাস বাণিজ্যে যুক্তরাষ্ট্রের অনেক লাভ আছে। তবে সম্প্র্রতি এই পাইপলাইনে অন্তত চারটি রহস্যজনক লিক পাওয়ার ঘটনায় সরাসরি ওয়াশিংটনকে দোষারোপ করেননি তিনি।

শুক্রবার মূলত রাশিয়ার উদ্যোগে নর্ড স্ট্রিম পাইপলাইনে রহস্যজনক লিক নিয়ে আলোচনায় বসে নিরাপত্তা পরিষদ। বৈঠকে একটি প্রধান প্রশ্ন ছিল, পাইপলাইন ধ্বংস হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের লাভবান হওয়ার সুযোগ রয়েছে কি না? উত্তরে ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ‘নিঃসন্দেহে’।

তিনি বলেন, আমেরিকান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারীদের ইউরোপে এলএনজি সরবরাহের বহু গুণ বৃদ্ধি উদ্যাপন করা উচিত। এর আগে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নর্ড স্ট্রিমে লিকের ঘটনায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দায়ী করেন। তিনি বলেন, তারা শুধু নিষেধাজ্ঞাতেই ক্ষান্ত হয়নি বরং তারা নাশকতার দিকে অগ্রসর হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর নর্ড স্ট্রিম ১ ও ২ পাইপলাইনে গ্যাসের চাপ উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। পরে লাইনে চারটি লিক পাওয়ার কথা জানায় ডেনমার্ক ও সুইডেন। সিসমোলোজিস্টরা লাইনে বিস্ফোরণ শনাক্ত করেছেন।

এ ঘটনায় রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোরে নাশকতার আশঙ্কা করা হচ্ছে। এক্ষেত্রে পরস্পরকে দোষারোপ করছে ইউরোপ ও রাশিয়া। রুশ গোয়েন্দা সংস্থা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, মস্কোর সংগৃহীত গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে পাইপলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের নেপথ্যে পশ্চিমারা রয়েছে। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করেননি তিনি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত