আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বিশ্বে সন্ত্রাস উসকে দিচ্ছেন বাইডেন, বললেন ইরানের প্রেসিডেন্ট

বিশ্বে সন্ত্রাস উসকে দিচ্ছেন বাইডেন, বললেন ইরানের প্রেসিডেন্ট

ছবি: এলএবাংলাটাইমস

ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুর প্রতিবাদে চলমান বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানজুড়ে ‘বিশৃঙ্খলা উসকে দেওয়ার’ জন্য জো বাইডেনকে অভিযুক্ত করেছেন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনি (২২) ইরানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। কঠোর পোশাকবিধি লঙ্ঘনের দায়ে নৈতিকতা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে কোমায় চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে কঠোর পোশাকবিধি বাতিল এবং নারীদের অবাধ চলাচলের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু হয়। এখন ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের দাবিতেও আন্দোলন চলছে।

দেশটিতে চলমান বিক্ষোভের প্রতি গত মাসেই সমর্থন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এরই প্রেক্ষিতে ইরানের প্রেসিডেন্ট রাইসি বলেন, ‘আমেরিকান প্রেসিডেন্ট যিনি মন্তব্যের মাধ্যমে অন্য দেশে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও ধ্বংসের উসকানি দেন। তাকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার চিরন্তন বাণী মনে করিয়ে দেওয়া উচিত, যিনি আমেরিকাকে গ্রেট শয়তান বলেছিলেন।’ এদিন রাইসি আরও বলেন, জণগণের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপের মাধ্যমে শত্রুর চক্রান্তের মোকাবিলা করতে হবে।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আমরা ইরানের নাগরিকদের এবং সাহসী নারীদের পাশে দাঁড়িয়েছি। ইরানে যা ঘটছে তাতে আমি স্তম্ভিত।  আমি মনে করি না দীর্ঘ সময়ের জন্য শান্ত হবে পরিস্থিতি।

ইরানজুড়ে সহিংস বিক্ষোভে নিরাপত্তা সদস্যদের গুলিতে অর্ধশতাধিক নাগরিক নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে তেহরান।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত