আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের ক্ষমতা কমছে, সংসদে বিল পাস

শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের ক্ষমতা কমছে, সংসদে বিল পাস

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের দাবির মুখে অবশেষে প্রেসিডেন্টের ক্ষমতা কমাতে বিল পাস হয়েছে। আইনপ্রণেতারা এখন সংবিধান সংশোধনের কাজ শুরু করবেন।

দেশটির সংসদে গত শুক্রবার সংবিধানের ২২তম সংশোধনী বিল পাস হয়। ২২৫ সদস্যের মধ্যে ১৭৯ জন আইনপ্রণেতা সংবিধান সংশোধনের পক্ষে রায় দিয়েছেন।

শুধু এমপি শরৎ বীরসেকেরা সংবিধান সংশোধনের বিরুদ্ধে ভোট দিয়েছেন। এ ছাড়া ভোটাভোটির সময় সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও এমপি প্রসন্ন রানাতুঙ্গা সংসদে উপস্থিত ছিলেন না।

এই সংশোধনীতে সাংবিধানিক পরিষদের অন্তর্ভুক্তি ও স্বাধীন কমিশনের গঠনের বৈশিষ্ট্যও উল্লেখ রয়েছে। যে কেউ দ্বৈত নাগরিক হলে তাকে আর সংসদ সদস্য হতে দেওয়া হবে না। এর ফলে সংসদের বর্তমান দ্বৈত-নাগরিক এমপিরাও আসন হারাবেন। সংশোধনীতে সংসদ নির্বাচিত হওয়ার আড়াই বছর পর প্রেসিডেন্ট সংসদ ভেঙে দেওয়ার অনুমতি দেবেন। এ ছাড়া সুশীল সমাজের সদস্যদের সাংবিধানিক পরিষদে নিয়োগের ক্ষেত্রেও বিরোধীদলীয় নেতার পরামর্শ নিতে হবে।

স্বাধীনতা-পরবর্তী সময়ে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। গত কয়েকমাস ধরে দেশটিতে খাবার, জ্বালানি তেল ও গ্যাসের তীব্র সংকট চলছে। যার ফলে ফুঁসে ওঠে দেশটির জনগণ। তুমুল আন্দোলনের মুখে জুলাইয়ে পদত্যাগ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তার পদত্যাগের পর দেশের হাল ধরেন রনিল বিক্রমাসিংহে। অর্থনৈতিক পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে প্রেসিডেন্ট হন তিনি।

বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিল, প্রেসিডেন্টের ক্ষমতা কমানো। সংবিধানের ২২তম সংশোধনী বিল পাস হওয়ার কারণে বিক্ষোভকারীদের দাবি মানার প্রক্রিয়া শুরু হলো।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত