আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

‘হত্যাকারী রোবট’ ব্যবহার করবে যে শহরের পুলিশ

‘হত্যাকারী রোবট’ ব্যবহার করবে যে শহরের পুলিশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে ক্ষমতাসীন বোর্ড অব সুপারভাইজারস নগরের পুলিশকে হত্যাকারী রোবট ব্যবহারের অনুমতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এই পদক্ষেপের ফলে পুলিশ বিপজ্জনক পরিস্থিতিতে বিস্ফোরকবাহী রোবট মোতায়েন করতে পারবে। খবর বিবিসির।

স্টপ কিলার রোবটস গ্রুপের সঙ্গে যুক্ত ড. ক্যাথেরিন কনোলি বলেন, এটি মানুষকে হত্যা থেকে দূরে রাখার খারাপ উপায়। সান ফ্রান্সিসকোর পুলিশ বিভাগ (এসএফপিডি) বিবিসিকে বলেছে, তারা বর্তমানে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত কোনো রোবট পরিচালনা করে না। তবে পুলিশ বলেছে, ভবিষ্যতে রোবটকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে দেখা যেতে পারে। পুলিশের একজন মুখপাত্র বলেন, সহিংস, সশস্ত্র ও বিপজ্জনক পরিস্থিতিতে রোবটগুলোকে বিস্ফোরক দিয়ে সজ্জিত করা হতে পারে। পুলিশ আরও বলেছে, রোবটগুলো সহিংস, সশস্ত্র, বিপজ্জনক ও জীবনের জন্য হুমকি হতে পারে এমন ব্যক্তিকে চিহ্নিত করে তাকে অক্ষম করতে পারে। এ ধরনের রোবট ব্যবহারের পক্ষের আইনজীবীরা বলছেন, শুধু বিপজ্জনক পরিস্থিতিতেই এই রোবট ব্যবহার করা হবে। তবে বিরোধীরা বলছেন, কর্তৃপক্ষ রোবটের বদলে পুলিশ বাহিনীর আরও সামরিকীকরণ করতে পারে।

তবে গতকাল বুধবার এই ব্যবস্থা অনুমোদনের সময় একটি সংশোধনী জুড়ে দেওয়া হয়। তাতে বলা হয়েছে, অন্য কোনো উপায় না থাকলেই কেবল পুলিশ কর্মকর্তারা প্রাণঘাতী এসব রোবট ব্যবহার করতে পারবেন। এ ছাড়া উচ্চপদস্থ সীমিত কয়েকজন কর্মকর্তাই এ ধরনের রোবট ব্যবহারের অনুমতি দিতে পারবেন বলেও বোর্ড জানিয়েছে। এ ধরনের প্রাণঘাতী রোবট যুক্তরাষ্ট্রের অন্যান্য জায়গায় এর মধ্যেই ব্যবহার করা হয়েছে। ২০১৬ সালে ডালাস ও টেক্সাস অঙ্গরাজ্যে পুলিশ একজন স্নাইপারকে হত্যার জন্য সি-ফোর বিস্ফোরকবাহী রোবট ব্যবহার করে। ওই স্নাইপার আড়াল থেকে দুজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেন ও বেশ কয়েকজনকে আহত করেন। সান ফ্রান্সিসকো পুলিশের একজন মুখপাত্র বলেছেন, কোন পরিস্থিতি কতটা বিপজ্জনক হতে পারে, তা কোনো নীতি দিয়ে অনুমান করা যায় না। তবে পুলিশকে সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে।

ফেডারেল সরকার স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে সামরিক সরঞ্জাম, ছদ্মবেশ, বেয়নেট ও সাঁজোয়া যান সরবরাহ করেছে। তবে এ বছর ক্যালিফোর্নিয়া প্রশাসনের পাস করা আইনে বলা হয়েছে নগর পুলিশকে সামরিক সরঞ্জাম সরবরাহ করার কথা বলা হয়েছে। স্টপ কিলার রোবটস গ্রুপের কর্মী ড. ক্যাথেরিন কনোলি বলেন, রোবট ব্যবহারের ফলে মানুষ বাহিনীকে ব্যবহার করা কমিয়ে দেবে। প্রথমেই সহজ পন্থা হিসেবে বাহিনী প্রাণঘাতী রোবট ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত