আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়ছে, মূল্যস্ফীতির লড়াইও আছে

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান বাড়ছে, মূল্যস্ফীতির লড়াইও আছে

যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত নভেম্বর মাসে মানুষের কর্মসংস্থান বেড়েছে। একই সঙ্গে বেড়েছে কাজের মজুরি। অন্যদিকে বিশ্বের বৃহত্তম এই অর্থনীতি এখনো ধুঁকছে মূল্যস্ফীতি মোকাবিলায়। পণ্যের ক্রমবর্ধমান দামের কারণে দেশটি এখন একটি কঠিন লড়াইয়ের মুখে রয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা সব মিলিয়ে ২ লাখ ৬৩ হাজার নতুন লোককে চাকরি দিয়েছেন। সেই সঙ্গে কর্মীদের মজুরিও বৃদ্ধি পেয়েছে। কর্মীদের ঘণ্টাপ্রতি বেতন গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ শতাংশ বেড়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যানে এই চিত্র উঠে এসেছে।

তবে কর্মসংস্থান ও মজুরি বাড়লেও যুক্তরাষ্ট্রে এখনো বেকারত্বের হার ৩ দশমিক ৭ শতাংশে রয়ে গেছে। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ অর্থনীতি ও মূল্যস্ফীতি স্থিতিশীল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ জন্য নীতিনির্ধারণী সুদের হার বাড়ানো হয়েছে, যাতে অর্থনীতি ও পণ্যের দাম স্থিতিশীল হয়। এতে ফল মিলছে। প্রত্যাশার তুলনায় কর্মসংস্থান বেশি হয়েছে। ফেডারেল রিজার্ভ ১৯৮০-এর দশকের পর চলতি বছরেই সবচেয়ে দ্রুতগতিতে ঋণের সুদের হার বাড়িয়েছে। এই বছর যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি যে হারে বেড়েছে, তা বিগত প্রায় ৪০ বছরের সর্বোচ্চ। বিশ্লেষকরা অবশ্য ভবিষ্যদ্বাণী করছেন যে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের হার দুর্বল হয়ে আসবে। এর কারণ হিসেবে তাঁরা ব্যবসায়ের সম্প্রসারণ ধীর হয়ে পড়া ও ব্যয়বৃদ্ধির কথা উল্লেখ করেছেন।

এদিকে কিছু খাতে কর্মী ছাঁটাইয়ের খবরও প্রকাশ পাচ্ছে। এর মধ্যে অন্যতম দুই খাত হলো আবাসন ও প্রযুক্তি। যেখানে চাকরিচ্যুতির খড়্গ পড়েছে। এ রকম অবস্থায়ই মার্কিন শ্রম বিভাগ গতকাল শুক্রবার এক প্রতিবেদনে জানায়, সার্বিকভাবে শ্রমবাজার দৃঢ় থাকার কথা বলেছে। নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে বিশেষ করে বার, রেস্তোরাঁ, স্বাস্থ্যসেবা প্রভৃতি খাতের সংস্থাগুলোয় কর্মী নিয়োগ বেশি হয়েছে। এমনকি নির্মাণ ও উৎপাদনের মতো খাতগুলোতেও নতুন কর্মসংস্থান হয়েছে। এটাকে শ্রমিকদের জন্য সুখবর বলে মনে করেন বিশ্লেষকেরা। তবে তাঁরা বলেন, মজুরি বৃদ্ধি আবার পণ্যের দামকে ঊর্ধ্বমুখী করে তুলতে পারে। এই অবস্থায় তাঁরা কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভকে সামনের মাসগুলোতে সুদের হার বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

প্রিন্সিপাল অ্যাসেটের চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট সীমা শাহ বলেছেন, ‌‘‌গত তিন মাস ধরে যুক্তরাষ্ট্রে যে ঘণ্টাপ্রতি গড় মজুরি ক্রমাগত বেড়েছে এবং সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে, তা নিশ্চয়ই ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের নজরের বাইরে ছিল না। সীমা শাহ আরও বলেন, ‘হ্যাঁ, এটা ভালো যে মার্কিন শ্রমবাজার এখন শক্তিশালী। কিন্তু এটা খুবই ভয়ংকর যে ক্রমাগত মজুরির চাপ তৈরি হচ্ছে।’ যুক্তরাষ্ট্রে মজুরি বাড়ছে বটে, তবে তা পণ্যের দামের মতো দ্রুত বৃদ্ধি পাচ্ছে না। জুনের পর থেকে মূল্যস্ফীতি অবশ্য কমেছে। এরই ধারাবাহিকতায় গত মাসে মূল্যস্ফীতি ৭ দশমিক ৭ শতাংশে নেমে আসে, যা জুনের দিকে ছিল ৯ দশমিক ১ শতাংশ, যা প্রায় ৪০ বছরের সর্বোচ্চ মূল্যস্ফীতির কাছাকাছি। সূত্র: বিবিসি

শেয়ার করুন

পাঠকের মতামত