আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

'পুতিন যুদ্ধকে বর্বরতার একটি নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন'

'পুতিন যুদ্ধকে বর্বরতার একটি নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন'

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভের সঙ্গে শান্তি আলোচনার ব্যাপারে আন্তরিক নন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রে আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড। এ ছাড়া ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় হামলা চালিয়ে পুতিন যুদ্ধকে বর্বরতার একটি নতুন মাত্রায় নিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভিক্টোরিয়া নুল্যান্ড এসব অভিযোগ করেন। তিনি বলেন, পুতিন এই যুদ্ধকে ইউক্রেনের প্রত্যেক নাগরিকের বাড়িতে নিয়ে গেছেন। তিনি বিদ্যুৎ ও পানি বন্ধ করার চেষ্টা করছেন। যুদ্ধক্ষেত্রে যা করতে পারেননি, সেটি অর্জনের চেষ্টা করছেন। খবর বিবিসি, এএফপি ও আলজাজিরার।

কিয়েভ বলছে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার মধ্যেই রাশিয়ার হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ১ কোটিরও বেশি মানুষ। এদিকে পশ্চিমাদের বেঁধে দেওয়া তেলের দাম রাশিয়া 'মানবে না' ও কীভাবে এর জবাব দেওয়া যায়, সেই উপায় খোঁজা হচ্ছে বলে হুংকার দিয়েছে ক্রেমলিন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির সাত দেশের সংগঠন জি৭, ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া শুক্রবার সমুদ্র পথে রপ্তানি করা রাশিয়ার তেলের মূল্য ব্যারেলপ্রতি ৬০ ডলার নির্ধারণ করে দিয়েছে। তেল রপ্তানি থেকে রাশিয়ার আয় কমানোই তাদের উদ্দেশ্য। এর মাধ্যমে তারা রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে ইউক্রেন যুদ্ধে মস্কোর অর্থের জোগান কমাতে চাইছে। আজ সোমবার থেকে তেলের দামের নতুন এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে। জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তেলের মূল্য নির্ধারণের জবাব দেওয়ার প্রস্তুতি নিয়েছে মস্কো।

অন্যদিকে শীতের কয়েক মাস ধীরগতিতে যুদ্ধ চলবে বলে মার্কিন গোয়েন্দা সংস্থা মনে করে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার পরিচালক এভ্রিল হেইনেস বলেছেন, ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ যে কমে আসছে, তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আগামী বসন্তকালে যে কোনো প্রতিরোধের জন্য দুই পক্ষই পুনর্গঠিত হচ্ছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত